ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের দিরাইয়ে’বাবার হাতে দুই সন্তান খুন,লাশ উ/দ্ধার, ঘাতক পিতা কামরুল আ/টক বিয়ের প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ সাংবাদিক মোরশেদ আলী মারুফের বিরুদ্ধে থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ নতুন ইনজুরিতে পগবা, মোনাকোতে ভবিষ্যৎ নিয়ে শঙ্কা অস্ট্রেলিয়ার কঠিন চ্যালেঞ্জের আগে লিটনের ফিটনেস নিয়ে স্বস্তিতে বাংলাদেশ বৈরী আবহাওয়ায় হাতিয়ায় ৩ মাছধরা ট্রলার ডুবি, ৪৮ জেলে উ/দ্ধার ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার আশা ফিকে হওয়ায় ব্রেন্টের দাম ৯০ ডলার ছাড়াল ১৬ বছরের সমস্যা ৫-৬ মাসে সমাধান সম্ভব নয় : মাহদী আমিন কাপ্তাই হ্রদে মাছ আহরণের প্রথম দিনেই রেকর্ড, ৪২ লক্ষাধিক টাকার সরকারি রাজস্ব আদায় দুই বছরে ঢাকার চেহারা পাল্টে দেওয়া সম্ভব: ডিএসসিসি প্রশাসক

বৈরী আবহাওয়ায় হাতিয়ায় ৩ মাছধরা ট্রলার ডুবি, ৪৮ জেলে উ/দ্ধার

 জেলার হাতিয়ায় বৈরী আবহাওয়ার কারণে ৩টি মাছধরার ট্রলার ডুবে গেছে। আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নিঝুমদ্বীপের কাছাকাছি বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে। তবে ট্রলারে থাকা ৪৮ জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ৩টি ট্রলারের মধ্যে দুইটি সম্পূর্ণ তলিয়ে গেছে, একটি এখনো আংশিক ভাসমান অবস্থায় আছে।

ট্রলারগুলো হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের আমতলী ঘাটের নাসির মাঝি, জহির মাঝি ও জাহেদ মাঝির।

জহির মাঝির ট্রলারের মালিক নিশান চৌধুরী জানান, সকালে হঠাৎ বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল হয়ে পড়ে। এতে নিঝুমদ্বীপের কাছাকাছি ৩টি ট্রলার দুর্ঘটনায় পড়ে। পরে কাছাকাছি থাকা অন্যান্য ট্রলারের সহযোগিতায় ডুবে যাওয়া ট্রলারের মাঝি-মাল্লারা তীরে চলে আসেন। সাগর উত্তাল থাকায় দুর্ঘটনাকবলিত তিনটি ট্রলারের মধ্যে দুইটি সম্পূর্ণ তলিয়ে গেছে। নাসির মাঝির ট্রলারটি এখনো ভাসছে। ট্রলারটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বাসস’কে বলেন, বৈরী আবহাওয়ার কারণে তিনটি ট্রলারডুবির খবর পেয়েছেন। ৩টি ট্রলারে থাকা সকল মাঝিমাল্লাকে উদ্ধারের বিষয়টি স্থানীয় জেলেরা নিশ্চিত করেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের দিরাইয়ে’বাবার হাতে দুই সন্তান খুন,লাশ উ/দ্ধার, ঘাতক পিতা কামরুল আ/টক

বৈরী আবহাওয়ায় হাতিয়ায় ৩ মাছধরা ট্রলার ডুবি, ৪৮ জেলে উ/দ্ধার

আপডেট টাইম : ০৫:৪৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬