নিজস্ব প্রতিবেদক: পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তারিখ নির্ধারণে আগামীকাল বৃহস্পতিবার (১৩ আস্গট) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
আজ বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) সভাপতিত্বে সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) এই সভা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।
টেলিফোন নম্বরগুলো হলো : ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 

























