ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন ইনজুরিতে পগবা, মোনাকোতে ভবিষ্যৎ নিয়ে শঙ্কা অস্ট্রেলিয়ার কঠিন চ্যালেঞ্জের আগে লিটনের ফিটনেস নিয়ে স্বস্তিতে বাংলাদেশ বৈরী আবহাওয়ায় হাতিয়ায় ৩ মাছধরা ট্রলার ডুবি, ৪৮ জেলে উ/দ্ধার ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার আশা ফিকে হওয়ায় ব্রেন্টের দাম ৯০ ডলার ছাড়াল ১৬ বছরের সমস্যা ৫-৬ মাসে সমাধান সম্ভব নয় : মাহদী আমিন কাপ্তাই হ্রদে মাছ আহরণের প্রথম দিনেই রেকর্ড, ৪২ লক্ষাধিক টাকার সরকারি রাজস্ব আদায় দুই বছরে ঢাকার চেহারা পাল্টে দেওয়া সম্ভব: ডিএসসিসি প্রশাসক মাদকাসক্তি তরুণদের হৃদযন্ত্রের জন্য হুমকি, বাড়ছে অল্প বয়সে হার্ট অ্যাটাক সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত, কোস্ট গার্ডের সতর্কতা ব্রাজিলে প্রাকৃতিক এলাকা কমায় এল নিনোর প্রভাব বাড়ার ঝুঁকি

রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!

ক্রীড়া ডেস্ক: দীর্ঘ এক দশকের সম্পর্কের পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। দীর্ঘদিনের জীবনসঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করে আর্জেন্টিনার সঙ্গে পারিবারিক সম্পর্কেও যুক্ত হলেন পর্তুগিজ এই কিংবদন্তি।

পর্তুগিজ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, লিসবনের কাছাকাছি কাসকাইস এলাকায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন রোনালদো ও জর্জিনা। তাদের পাঁচ সন্তানও এই বিশেষ দিনে উপস্থিত ছিল।

বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেন রোনালদো। ছবিতে দেখা যায়, জর্জিনার হাতের ওপর নিজের হাত রেখেছেন তিনি। দুজনের হাতেই ছিল বিয়ের আংটি। ছবির সঙ্গে ‘সি’ ও ‘জি’ লিখে ভালোবাসার ইমোজি দেন রোনালদো। পোস্ট দেওয়ার মাত্র আধা ঘণ্টার মধ্যে ছবিটিতে ৩০ লাখের বেশি লাইক পড়ে।

গত বছরের ১১ আগস্ট নিজেদের বাগদানের খবর প্রকাশ্যে এনেছিলেন এই জুটি। জর্জিনা তখন আংটির ছবি দিয়ে জানিয়েছিলেন, রোনালদোর বিয়ের প্রস্তাবে তিনি সম্মতি দিয়েছেন। ঠিক এক বছর পর তাদের সেই সম্পর্ক বিয়েতে রূপ নিল।

বিয়ের আগে অবশ্য তাদের বিয়ে নিয়ে কম গুঞ্জন হয়নি। কয়েক দিন আগে ফুনশাল ক্যাথেড্রালকে ঘিরে রোনালদো-জর্জিনার বিয়ের খবর ছড়িয়ে পড়লে সেখানে ভক্ত ও উৎসুক মানুষের ভিড় জমে। পরে জানা যায়, ওই অনুষ্ঠানের বর-কনে ছিলেন অন্য কেউ। ক্যাথেড্রাল কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি পরিষ্কার করে। রোনালদোও সেই পোস্টে মজার প্রতিক্রিয়া জানিয়েছিলেন।

রোনালদোর দীর্ঘ ফুটবল ক্যারিয়ারও কম বর্ণিল নয়। প্রতিযোগিতামূলক ফুটবলে ২৪ বছরের ক্যারিয়ারে ৯৭৬ গোল করেছেন তিনি। স্পোর্তিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস ঘুরে বর্তমানে সৌদি ক্লাব আল নাসরের হয়ে খেলছেন এই তারকা। পর্তুগালের হয়ে ২৩৩ ম্যাচে তার গোল ১৪৬টি, যা আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ।

অন্যদিকে জর্জিনার জন্ম আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে। ২০১৬ সালে স্পেনের মাদ্রিদে গুচির একটি শোরুমে বিক্রয়কর্মী হিসেবে কাজ করার সময় রোনালদোর সঙ্গে তার পরিচয় হয়। তখন রোনালদো খেলতেন রিয়াল মাদ্রিদের হয়ে। সেই পরিচয় থেকেই শুরু হয় তাদের সম্পর্ক।

প্রায় ১০ বছর পর লিসবনে বিয়ের মাধ্যমে সেই দীর্ঘ প্রেমের আনুষ্ঠানিক পরিণতি হলো। ফলে রসিকতা করে বলা যেতেই পারে—পর্তুগিজ তারকা রোনালদো এবার সত্যিই ‘আর্জেন্টিনার জামাই’।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নতুন ইনজুরিতে পগবা, মোনাকোতে ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!

আপডেট টাইম : ০৩:০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬