ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাট উপজেলা বেলঘরিয়া দাখিল মাদ্রাসা ২০২৬ সালের দাখিল পরীক্ষায় ১৮ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ০১ জন।
গত ১১ আগষ্ট দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশের পর জানা যায় যে, বেলঘরিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক সংখ্যা ১৫ জন। ঐ মাদ্রাসার ২০২৬ সালের পরীক্ষার্থী সংখ্যা ১৮ জনের মধ্যে অনুপস্থিত ছিল ০১ জন,পরীক্ষায় অংশ গ্রহণ করে ১৭ জনের মধ্যে পাশ করেছে ০১ জন। ফলাফল প্রকাশের পর অভিভাবক সহ এলাকার সচেতন মহলের মাঝে হতাশা গ্রস্ত। শিক্ষককেরা যদি তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করতো পরীক্ষার ফলাফল বির্পযায় যেত না। এ বিষয় সচেতন মহল উর্ধতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন ।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 



















