ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীর হাতে চৌমুহনী বাজারে নতুন প্রতিষ্ঠানের উদ্বোধন হিলিতে দিনব্যাপি চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত সুনামগঞ্জের দিরাইয়ে’বাবার হাতে দুই সন্তান খুন,লাশ উ/দ্ধার, ঘাতক পিতা কামরুল আ/টক বিয়ের প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ সাংবাদিক মোরশেদ আলী মারুফের বিরুদ্ধে থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ নতুন ইনজুরিতে পগবা, মোনাকোতে ভবিষ্যৎ নিয়ে শঙ্কা অস্ট্রেলিয়ার কঠিন চ্যালেঞ্জের আগে লিটনের ফিটনেস নিয়ে স্বস্তিতে বাংলাদেশ বৈরী আবহাওয়ায় হাতিয়ায় ৩ মাছধরা ট্রলার ডুবি, ৪৮ জেলে উ/দ্ধার ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার আশা ফিকে হওয়ায় ব্রেন্টের দাম ৯০ ডলার ছাড়াল ১৬ বছরের সমস্যা ৫-৬ মাসে সমাধান সম্ভব নয় : মাহদী আমিন

নতুন ইনজুরিতে পগবা, মোনাকোতে ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

ইংল্যান্ডে মোনাকোর অনুশীলন ক্যাম্পের প্রথম দিনেই উরুতে নতুন করে চোট পেয়েছেন পল পগবা। এতে মোনাকোতে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

২০১৮ বিশ্বকাপজয়ী ফরাসি এই মিডফিল্ডার রোববার এক প্রীতি ম্যাচে লিভারপুলকে হারানোর পর সেন্ট জর্জেস পার্কে ইংল্যান্ডের জাতীয় ফুটবল কেন্দ্রে মোনাকোর অনুশীলনের সময় বাঁ উরুতে চোট পান।

৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার দীর্ঘদিন ডান হাঁটুর সমস্যায় ভোগার পর দলের সঙ্গে অনুশীলনে ফিরেছিলেন।
প্রাক-মৌসুমে মোনাকোর হয়ে এখন পর্যন্ত মাত্র এক ম্যাচে এক অর্ধে অংশ নিয়েছেন পগবা।
বিষয়টির সঙ্গে ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, নতুন এই চোটের কারণে লিগ ওয়ানের মৌসুম শুরুর জন্য প্রয়োজনীয় ফিটনেস অর্জন করতে পগবার এখনও বেশ সময় লাগবে।

ডোপিংয়ের দায়ে চার বছরের নিষেধাজ্ঞার ১৮ মাস কাটানোর পর গত মৌসুমে মোনাকোর হয়ে মাত্র ছয়টি লিগ ওয়ান ম্যাচ খেলেছিলেন পগবা। মাঠে মোট ১১৫ মিনিট ছিলেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীর হাতে চৌমুহনী বাজারে নতুন প্রতিষ্ঠানের উদ্বোধন

নতুন ইনজুরিতে পগবা, মোনাকোতে ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

আপডেট টাইম : ০৬:০৪:২১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬