ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চার বছর ধরে অব্যবহৃত ভবন, ক্ষুব্ধ স্বাস্থ্য প্রতিমন্ত্রী শাহী বিফ কোরমা তৈরির রেসিপি জেনে নিন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার বিরুদ্ধে বিবাহ সন্তান ও চাকুরির তথ্য গোপনের অভিযোগ প্রেমের প্রথম অবস্থায় যেসব বিষয় খেয়াল রাখা জরুরি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকায় মাদক,জোয়া, চাঁদাবাজি মুক্ত করতে সামাজিক উদ্যোগের ঘোষণা জেমিনি ব্যবহারকারীদের জন্য সুখবর কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে বিশেষ অভিযান চালিয়ে ৭ জন জুয়ারি আটক করা হয় জাতীয় দৈনিক অর্থদৃষ্টির জেলা প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলা!!

জেমিনি ব্যবহারকারীদের জন্য সুখবর

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি, ভিডিও ও অডিওতে থাকা দৃশ্যমান ওয়াটারমার্ক বা জলছাপ বন্ধ করার সুযোগ আনছে গুগল। ফলে জেমিনি ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী এআই-নির্মিত কনটেন্টে দৃশ্যমান জলছাপ রাখা বা না রাখার সিদ্ধান্ত নিতে পারবেন।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে গুগলের এই উদ্যোগের কথা জানানো হয়েছে।

গুগলের জেমিনি বিভাগের ভাইস প্রেসিডেন্ট জশ উডওয়ার্ড জানিয়েছেন, দৃশ্যমান জলছাপ বন্ধ করলেও গোপন জলছাপ ও অন্যান্য পরিচয়সংক্রান্ত তথ্য মুছে যাবে না। ফলে কোনো ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কি না তা পরে শনাক্ত করা যাবে।

গুগলের তৈরি গোপন জলছাপের নাম সিন্থ আইডি। এটি ছবির ভেতরে এমনভাবে যুক্ত থাকে যা সাধারণভাবে চোখে দেখা যায় না।

গুগলের এই পরিবর্তনের লক্ষ্য সৃজনশীল কাজকে আরও সহজ করা। দৃশ্যমান জলছাপ অনেক সময় ছবি বা ভিডিওর নকশা ও ব্যবহারে বাধা তৈরি করে। বিশেষ করে পেশাদার কাজের ক্ষেত্রে এটি সমস্যার কারণ হতে পারে।

তবে কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি কনটেন্ট শনাক্ত করার সুযোগও রাখতে চাইছে গুগল। তাই দৃশ্যমান জলছাপ সরানোর সুযোগ থাকলেও গোপন শনাক্তকরণ ব্যবস্থা চালু থাকবে।

নতুন সুবিধাটি আগামী কয়েক দিনের মধ্যে চালু হতে পারে। সুবিধাটি পাওয়া গেলে জেমিনির সেটিংস থেকে অপশন নির্বাচন করে দৃশ্যমান জলছাপ চালু বা বন্ধ করা যাবে।

এদিকে গুগল ‘ক্রেডেনশিও’ নামে একটি নতুন সফটওয়্যারও উন্মুক্ত করছে। এর মাধ্যমে নির্মাতারা নিজেদের তৈরি বিভিন্ন সফটওয়্যারে স্থানীয়ভাবে কনটেন্ট যাচাইয়ের ব্যবস্থা যুক্ত করতে পারবেন।

কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি কনটেন্টের পরিচয় নিশ্চিত করার পদ্ধতি নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে এখন প্রতিযোগিতা বাড়ছে। গুগলের নতুন সিদ্ধান্ত সেই ব্যবস্থাকে আরও নমনীয় করার একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

চার বছর ধরে অব্যবহৃত ভবন, ক্ষুব্ধ স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জেমিনি ব্যবহারকারীদের জন্য সুখবর

আপডেট টাইম : ০৯:১৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬