ঢাকা ১০:০৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চার বছর ধরে অব্যবহৃত ভবন, ক্ষুব্ধ স্বাস্থ্য প্রতিমন্ত্রী শাহী বিফ কোরমা তৈরির রেসিপি জেনে নিন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার বিরুদ্ধে বিবাহ সন্তান ও চাকুরির তথ্য গোপনের অভিযোগ প্রেমের প্রথম অবস্থায় যেসব বিষয় খেয়াল রাখা জরুরি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকায় মাদক,জোয়া, চাঁদাবাজি মুক্ত করতে সামাজিক উদ্যোগের ঘোষণা জেমিনি ব্যবহারকারীদের জন্য সুখবর কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে বিশেষ অভিযান চালিয়ে ৭ জন জুয়ারি আটক করা হয় জাতীয় দৈনিক অর্থদৃষ্টির জেলা প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলা!!

শাহী বিফ কোরমা তৈরির রেসিপি জেনে নিন

সিটিজেন নিউজ ডেস্ক: ফ্রিজে একবার উঁকি দিয়ে দেখতে পারেন অল্পস্বল্প গরুর মাংস আছে কি না। থাকে তো আজকের ডিনারেই রেঁধে ফেলতে পারেন শাহী বিফ কোরমা। তার সঙ্গে নাহয় ঝরঝরে পোলাও করলেন, সঙ্গে সালাদ আর খুব বেশি ঝামেলা মনে না করলে কাবাব। ব্যাস, আজকে নাহয় নিজের দাওয়াতে নিজেই হয়ে উঠলেন অতিথি! চলুন তবে তার আগে জেনে নিই রান্না করতে কী লাগছে আর কীভাবেই বা রান্না করবেন-

উপকরণ

গরুর মাংস- ১ কেজি
টক দই- ১ কাপ
পেঁয়াজ বাটা- আধা কাপ
আদা-রসুন বাটা- ১ টে চামচ
ধনিয়া-জিরা গুঁড়ো- আধা চা চামচ
মরিচ গুঁড়ো- ১ চা চামচ
গরম মসলা গুঁড়ো- ১ চা চামচ

এলাচ- ৪/৫টি
দারুচিনি- ৩ টুকরা
তেজপাতা- ২ টি
গোলমরিচ- ৪/৫টি
লবঙ্গ- ৩/৪ টি
তেল/ঘি- পরিমাণমতো
বেরেস্তা- দেড় টে চামচ
গুঁড়ো দুধ- ২ টে চামচ
চিনি- ১ স্বাদমতো
কাঁচামরিচ- ৩/৪টি

প্রণালি

মাংস কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, ধনিয়া-জিরা গুঁড়ো, দই, গরম-মসলা আস্ত+গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে মেখে মেরিনেট করে রাখুন দেড়-দুই ঘণ্টা।

পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে মেরিনেট করা মাংস দিয়ে মাঝারি আঁচে কষিয়ে নিন। মাংস ভালোভাবে কষানো হলে মাংস সিদ্ধর জন্য পরিমাণ মতো পানি নিয়ে তাতে গুঁড়ো দুধ গুলিয়ে মাংসে যোগ করুন।

অন্য একটি হাঁড়িতে আধা কাপ তেল নিয়ে গরম করুন। পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে তুলে নিন। বেরেস্তা ভাজা হয়ে গেলে এই গরম তেলেই কষানো মাংস ঢেলে দিন। মাংস সেদ্ধ হয়ে ঝোল পছন্দের ঘনত্বের হয়ে আসলে পেঁয়াজ বেরেস্তা, চিনি, ঘি আর আস্ত ৩/৪টি কাঁচামরিচ দিয়ে অল্প আঁচে ঢাকনা ৫ মিনিট ঢেকে রেখে চুলা বন্ধ করে দিন। এতে কোরমায় ঘি, বেরেস্তা ও কাঁচামরিচে সুগন্ধ দারুণভাবে ছড়িয়ে যাবে।

পরিবেশন করুন পোলাও, গরম ভাত কিংবা পরোটার সঙ্গে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

চার বছর ধরে অব্যবহৃত ভবন, ক্ষুব্ধ স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শাহী বিফ কোরমা তৈরির রেসিপি জেনে নিন

আপডেট টাইম : ০৯:২০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬