ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য: সালেহ শিবলী কয়ড়া ইউনিয়নে আধা কিলোমিটার রাস্তা অস্থায়ীভাবে সংস্কার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী সন্তোষ সরকার চাপা কষ্টের গল্প ,একজন পুরুষের নীরব জীবন এই গল্প শাফায়াত ডিমলায় তিস্তার সেচ ক্যানেলে পানিতে ডুবে খালা-ভাগ্নির মৃত্যু সরকার দায়িত্ব ও দায়বদ্ধতা নিয়ে এগিয়ে চলেছে: মাহদী আমিন আবারও পর্দায় ফিরছেন কোয়েল-পরমব্রত জুটি প্রতিরক্ষা উপদেষ্টার সাথে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ বাংলাদেশের কাছে হারের পর এবার বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া! সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী খুবিতে ‘এমপাওয়ারিং ইয়ুথ’ শীর্ষক সেশন অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় উন্নয়ন অগ্রযাত্রায় সবাইকে পাশে চাই

জাকির হোসেন হাওলাদারঃ

দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) উন্নয়নের নতুন ছোঁয়া লেগেছে।

বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় একযোগে ছয়টি নতুন স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে এসব স্থাপনার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম হেমায়েত জাহান।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, প্রকল্পের প্রথম সংশোধিত এই পর্যায়ের আওতায় মোট ৬টি গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৬ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবন, ৪ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে বিদ্যুৎ উপকেন্দ্র এবং ৩ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে চারতলা খামার ভবন। এ ছাড়া ৩ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে আনসার ব্যারাক, ১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে প্রশাসনিক ভবনের বিকল্প সিঁড়ি এবং ৬৮ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে একটি আধুনিক আবহাওয়া স্টেশন নির্মাণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম হেমায়েত জাহান বলেন, ‘একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে মানসম্মত অবকাঠামোর বিকল্প নেই। আজ (১৭ আগস্ট) যে প্রকল্পগুলো উদ্বোধন করা হলো, তা আমাদের শিক্ষা ও গবেষণার পরিবেশকে আরও উন্নত করবে। তবে শুধু অবকাঠামো তৈরি করলেই হবে না, রাষ্ট্রীয় এই সম্পদগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ ও ব্যবহার নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। এ ধরনের উন্নয়ন কার্যক্রমে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। আমরা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করছি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান এবং রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন।

অধিকতর উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. ওবায়েদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, পরিচালকবৃন্দ,কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য: সালেহ শিবলী

বিশ্ববিদ্যালয় উন্নয়ন অগ্রযাত্রায় সবাইকে পাশে চাই

আপডেট টাইম : ০২:৫৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬