ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দোয়ারাবাজারের ৭ নং লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কালীগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা পিরোজপুরে চাঞ্চল্যকর ডা/কা/তি মামলার পলাতক আ/সা/মি আতিকুর রহমানকে রাজশাহীতে র‌্যাব ৮ কর্তৃক গ্রে/প্তার নৌযান শুমারি-২০২৬: পিরোজপুরে বর্ণাঢ্য র‍্যালি, মাঠে নামছেন ১৩০ গণনাকারী উল্লাপাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত ২৯১ শিক্ষার্থীকে সংবর্ধনা আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষে লাশ উদ্ধারের রহস্য উন্মোচন: ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক বন্ধু গ্রে/প্তার, আদালতে স্বীকারোক্তি মিথ্যা তথ্য ও স্ট্যাটাসকো অমান্য করে সংবাদ প্রকাশের অভিযোগ: কালবেলার প্রতিবেদনের তীব্র প্রতিবাদ কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকটে চালকদের জনজীবন বিপর্যস্ত

পিরোজপুরে চাঞ্চল্যকর ডা/কা/তি মামলার পলাতক আ/সা/মি আতিকুর রহমানকে রাজশাহীতে র‌্যাব ৮ কর্তৃক গ্রে/প্তার

জাকির ফরাজীঃ

পিরোজপুর সদর উপজেলার পশ্চিম দুর্গাপুরে পরিবারের সদস্যদের জিম্মি করে ৫ লাখ ২৬ হাজার টাকা লুটের ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি রায়হান ওরফে আতিকুর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

‎মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজশাহী মহানগরীর মতিহার থানার মেহেরচন্ডী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৮ বরিশাল ও র‌্যাব-৫ রাজশাহীর একটি যৌথ দল।

‎গ্রেপ্তার রায়হান ওরফে আতিকুর রহমান খুলনা সিটি করপোরেশন এলাকার বাসিন্দা আমির হোসেনের ছেলে। র‌্যাবের দাবি, তিনি পিরোজপুর সদর থানায় দায়ের হওয়া ওই ডাকাতি মামলার অন্যতম আসামি এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

‎র‌্যাব-৮-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ নভেম্বর ২০২৫ রাত আনুমানিক দেড়টার দিকে পিরোজপুর সদর উপজেলার পশ্চিম দুর্গাপুর গ্রামের বাসিন্দা অনুকূল চন্দ্র রায়ের বাড়িতে ৬-৭ জনের একটি ডাকাত দল প্রবেশ করে। এ সময় ডাকাতরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে। পরে তারা বাড়ি থেকে নগদ ৫ লাখ ২৬ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

‎ঘটনার পর ভুক্তভোগী অনুকূল চন্দ্র রায় পিরোজপুর সদর থানায় একটি ডাকাতি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেপ্তারে র‌্যাব-৮-এর অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান।

‎এর পরিপ্রেক্ষিতে র‌্যাব-৮ বরিশাল গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্তের চেষ্টা চালায়। একপর্যায়ে র‌্যাব-৮ ও র‌্যাব-৫-এর যৌথ অভিযানে রাজশাহী মহানগরীর মতিহার থানার মেহেরচন্ডী এলাকা থেকে রায়হান ওরফে আতিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

‎র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দোয়ারাবাজারের ৭ নং লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন

পিরোজপুরে চাঞ্চল্যকর ডা/কা/তি মামলার পলাতক আ/সা/মি আতিকুর রহমানকে রাজশাহীতে র‌্যাব ৮ কর্তৃক গ্রে/প্তার

আপডেট টাইম : ০৪:১৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬