বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

আরো চারজনের মৃত্যু ডেঙ্গুতে

  • আপডেট টাইম : বুধবার, ২৮ আগস্ট, ২০১৯
  • ২৯৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, সিটিজেন নিউজ: ডেঙ্গু নিয়ে দেশের হাসপাতালগুলো মোট ভর্তিকৃতদের মধ্যে এ পর্যন্ত ১৭৩ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। যাদের মধ্যে ৮৮ জনের তথ্য পর্যালোচনা সম্পন্ন করে ৫২ জনকে ডেঙ্গুতে মৃত্যু বলে শনাক্ত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তারের দেওয়া তথ্য অনুসারে, ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬ হাজার ৬৪ জন। এর মধ্যে ৬০ হাজার ৫৬৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে বা কেউ কেউ এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে গেছে। পাঁচ হাজার ৩২২ জন গতকাল সকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিল। অন্যদিকে মোট ভর্তিকৃতদের মধ্যে এ পর্যন্ত ১৭৩ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। যাদের মধ্যে ৮৮ জনের তথ্য পর্যালোচনা সম্পন্ন করে ৫২ জনকে ডেঙ্গুতে মৃত্যু বলে শনাক্ত করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নতুন রোগী ভর্তি হয়েছে ১২৯৯ জন, যা আগের দিন ছিল ১২৫১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনা ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে এ তথ্য জানান। তিনি বলেন, অন্যদিকে একই সময় হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছে ১৫৩৯ জন, যে সংখ্যা আগের দিন ছিল ১৬২৫। এর মধ্যে ঢাকায় নতুন ভর্তি হয়েছে ৬০৮ জন ও ছাড়পত্র নিয়েছে ৬৯০ জন, আর ঢাকার বাইরে নতুন ভর্তি হয়েছে ৯৯১ জন আর ছাড়পত্র নিয়েছে ৮৪৯ জন।

কন্ট্রোল রুমের তথ্যানুসারে, গতকাল সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ঢাকায় সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০৮ জন, যা আগের দিন ছিল ৭৭ জন, মিটফোর্ড হাসপাতালে আগের দিনের মতোই ৮৮ জন ভর্তি হয়েছে, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭৪ জন ভর্তি হয়েছে, আগের দিন তা ছিল ৫৪ জন। শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৭ জন ভর্তি হয়েছে, আগের দিন ছিল ৫৬ জন। কুর্মিটোলা হাসপাতালে ৫৪ জন ভর্তি হয়েছে, আগের দিন এই সংখ্যা ছিল ২৪। আর ঢাকার বাইরে যথারীতি সর্বোচ্চ ৪১ জন রোগী ভর্তি হয়েছে বরিশালে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com