খুলনার ‘টাইগার গার্ডেন হোটেলের’ ৫০২ নম্বর কক্ষের এসি বিস্ফোরণে আগুন লাগে। এতে কক্ষটি ও কক্ষের সব মালামাল পুড়ে গেছে। আজ নগরীর শিববাড়ি মোড়ে অবস্থিত হোটেলটির পঞ্চম তলায় ৫০২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
হোটেলের ফ্রন্ট ডেস্কে দায়িত্বরত মৃদুল বাসস’কে জানান, শনিবার হোটেলটির পঞ্চম তলায় ৫০২ নম্বর কক্ষের এসি বিস্ফোরণ ঘটে আগুনের সূত্রপাত হয়। এ কক্ষে দুই জন গেস্ট ছিলেন। আগুন দেখে তারা দ্রুত কক্ষ থেকে বেরিয়ে আসেন। এতে তারা নিরাপদ থাকলেও আগুনে পুরো কক্ষের মালামাল পুড়ে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খুলনা বিভাগীয় উপ পরিচালক মাসুদ সরদার বাসস’কে বলেন, খবর পেয়ে সকাল ৯টা ৯মিনিটে আমরা গাড়ি নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করি। ২০ মিনিটের মধ্যে আগুন সম্পূর্ণ নেভানো হয়। আগুনে কক্ষটির পুরো মালামাল পুড়ে গেছে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 



















