ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘আমি’র পরিবর্তে ‘আমরা’ ধারণ করলে সমাজ আরও সুন্দর হবে: সমাজকল্যাণমন্ত্রী রাঙামাটিতে লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উদযাপিত সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই কুসাল বর্ণশিল্পী ধনঞ্জয় রায়কে সিইউসি পরিবারের সংবর্ধনা প্রত্যাখ্যাত অভিবাসীদের ‘রিটার্ন হাবে’ পাঠাতে সম্মত ইইউভুক্ত ৫টি দেশ ‎পিরোজপুরে ৩৫০ কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদত বার্ষিকীতে বিজিবির শ্রদ্ধা নিবেদন নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‎পিরোজপুরে ৩৫০ কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

জাকির ফরাজী,পিরোজপুরঃ

‎এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখা।

‎শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর কনভেনশন সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎অনুষ্ঠানের শুরুতে কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫০ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, বই ও শিক্ষার্থীবান্ধব বিভিন্ন প্রকাশনী তুলে দেওয়া হয়।

‎বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখার সভাপতি মো. ইমরান খানের সভাপতিত্বে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুর রব, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক সুমন সরকার এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর এজিএস ফেরদৌস আল হাসান। এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রাতুল ইসলাম, তাসনিম জান্নাত, ওমর ফারুক, নাফিজ খান, আব্দুল্লাহ আল তালহা, আবিদা সুলতানা লাবিবা, ইসরাত জাহান, বনিতা তাসলিম, শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আসলাম এবং শাহনেওয়াজ।

‎এসময় বক্তারা শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার বিষয়ে বক্তব্য দেন।

‎এ সময় জেলা জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ কৃতি শিক্ষার্থীদের অভিভাবকেরাও উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘আমি’র পরিবর্তে ‘আমরা’ ধারণ করলে সমাজ আরও সুন্দর হবে: সমাজকল্যাণমন্ত্রী

‎পিরোজপুরে ৩৫০ কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

আপডেট টাইম : ০৩:৪৫:০৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬