ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না : রিজভী হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর এজবাস্টনে লজ্জার রেকর্ড পাকিস্তানের, প্রথম দিনেই লিড ইংল্যান্ডের বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট গাজায় ইসরাইলি হা/ম/লায় একই পরিবারের ৪ সদস্য নি/হত ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য রাষ্ট্রীয় সম্মানিতে ১,১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী বিএমইউতে আত্মহ/ত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত বরিশাল বোর্ডে পুনর্নিরীক্ষণে পাস করেছে ৭৯ এসএসসি পরীক্ষার্থী

দিনাজপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

দিনাজপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা মহিলা দলের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুর ইনিস্টটিউট প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভা রাত সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলে।

সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। তিনি তার বক্তব্যে বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহিলাদের রাজনীতিতে বহিঃপ্রকাশ ঘটানোর জন্য মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মহিলা দলকে গুরুত্ব দিয়ে আরও এগিয়ে নিয়ে গেছেন। বিগত সময়ে দেশে আন্দোলন সংগ্রামে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে মহিলা দল যথেষ্ট ভূমিকা রেখেছেন। আজ আমরা বিএনপি’র প্রত্যেকটি নেতাকর্মী দেশের জন্য কাজ করে যাচ্ছি বলে তিনি আশ্বস্ত করেন।

জেলা মহিলা দলের সভাপতি জিনাত আরার সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ সভাপতি মো. খালেকুজ্জামান বাবু, মাহবুব আহমেদ, আখতারুজ্জামান জুয়েল, হাসানুজ্জামান উজ্জল, মো. সোলায়মান মোল্লা, নাজমা মসিরসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রমুখ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহীন সুলতানা বিউটির উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন, পৌর মহিলা দলের সভাপতি জেসমিন আরা, সাধারণ সম্পাদক স্বপ্ন আক্তার, সদর উপজেলা মহিলা দলের সভাপতি সায়েকা পারভীন, সাধারণ সম্পাদক সালমা আক্তার, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল কাইয়ুমসহ জেলা মহিলা দল, বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় সদর উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ১২টি ওয়ার্ডের এবং বিভিন্ন উপজেলা থেকে আগত মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। আলোচনা সভার পূর্বে গতকাল বুধবার রাত ৮টায় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির নেতৃত্বে জেলা মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের সড়ক গুলো প্রদক্ষিণ করে। র‌্যালীতে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর শাহীন সুলতানা বিউটিসহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। অপরদিকে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা মহিলা দলের অনুষ্ঠানে রাতে দলীয় সংগীত পরিবেশন করেন জেলা জাসাস এর আখতারুজ্জামান, বিপাশা মুরসালিনসহ অনান্য শিল্পীবৃন্দ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

দিনাজপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

আপডেট টাইম : ০১:১৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬