ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না : রিজভী হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর এজবাস্টনে লজ্জার রেকর্ড পাকিস্তানের, প্রথম দিনেই লিড ইংল্যান্ডের বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট গাজায় ইসরাইলি হা/ম/লায় একই পরিবারের ৪ সদস্য নি/হত ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য রাষ্ট্রীয় সম্মানিতে ১,১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী বিএমইউতে আত্মহ/ত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত বরিশাল বোর্ডে পুনর্নিরীক্ষণে পাস করেছে ৭৯ এসএসসি পরীক্ষার্থী

তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি

বিনোদন ডেস্ক: বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। ৬২তম মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে ‘রাজ কাপুর স্পেশাল কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ড’ পেলেন এই অভিনেত্রী। ভারতীয় চলচ্চিত্রে প্রায় তিন দশকের অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।

মুম্বাইয়ে অনুষ্ঠিত এই জমকালো আয়োজনে ঐতিহ্যবাহী সাজে উপস্থিত ছিলেন রানি। সবুজ রঙের লাল পাড় শাড়ির সঙ্গে মাথায় গাজরা আর গলায় মঙ্গলসূত্রে তিনি সবার নজর কাড়েন।

পুরস্কার গ্রহণের পর মঞ্চে উঠে উপস্থিত সবাইকে চমকে দিয়ে পুরো বক্তব্যই মারাঠি ভাষায় দেন এই অভিনেত্রী।

বক্তব্যে মুম্বাইকে নিজের জন্মস্থান এবং ক্যারিয়ারের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেন রানি মুখার্জি। তিনি বলেন, এই শহর তাকে জীবন ও চলচ্চিত্রের নানা গুরুত্বপূর্ণ পাঠ শিখিয়েছে, যার মধ্যে কীভাবে সাফল্য ও ব্যর্থতা মোকাবেলা করতে হয় তাও রয়েছে।

সম্প্রতি মহারাষ্ট্রে মারাঠি ভাষা ও সামাজিক-সাংস্কৃতিক পরিচয় নিয়ে ব্যাপক চর্চা ও আলোচনা চলছে। এর মধ্যে রানির স্থানীয় ভাষায় দেওয়া এই বক্তব্য অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক প্রশংসা পায়।

এই আয়োজনে বিনোদন জগতের আরও কয়েকজন প্রবীণ ও গুণী ব্যক্তিত্বকে সম্মাননা জানানো হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি

আপডেট টাইম : ০৮:৪৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬