বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে র্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃস্পতিবার বিএমইউ’র বি-ব্লকের সামনে থেকে মনোরোগ বিদ্যা বিভাগের উদ্যোগে ‘আত্মহত্যা নিয়ে বদল হোক ধারণা, শুরু হোক আলোচনা’ এই শ্লোগান নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
এছাড়াও বিএমইউর সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির উদ্যোগে এ ব্লক অডিটোরিয়ামে ‘চেঞ্জিং দ্যা ন্যারেটিভ অন সুইসাইড: স্ট্যার্ট দ্যা কনভারসেশন’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সকল আয়োজনে আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধি, সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্বারোপসহ আত্মহত্যার কারণ, বিভিন্ন প্রতিরোধমূলক উপায়সমূহ ও করণীয় নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয় এবং বিভিন্ন বৈজ্ঞানিক প্রবন্ধসমূহ উপস্থাপন করা হয়।
সাব-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. আফজালুন নেছার সভাপতিত্বে সেমিনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।
এছাড়াও বিএমইউ’র উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল, প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ উপস্থিত ছিলেন।
বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ, ডা. রাইসা রাহনুমা করিম ও ডা. মাকসুদ বিন সালাম অপূর্ব। ধন্যবান জ্ঞাপন করেন মনোরোগ বিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এমএমএ সালাউদ্দিন কাউসার (বিপ্লব)।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 






















