ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না : রিজভী হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর এজবাস্টনে লজ্জার রেকর্ড পাকিস্তানের, প্রথম দিনেই লিড ইংল্যান্ডের বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট গাজায় ইসরাইলি হা/ম/লায় একই পরিবারের ৪ সদস্য নি/হত ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য রাষ্ট্রীয় সম্মানিতে ১,১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী বিএমইউতে আত্মহ/ত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত বরিশাল বোর্ডে পুনর্নিরীক্ষণে পাস করেছে ৭৯ এসএসসি পরীক্ষার্থী

এজবাস্টনে লজ্জার রেকর্ড পাকিস্তানের, প্রথম দিনেই লিড ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক : এজবাস্টনের মাঠে বুধবার যেন পেস বোলিংয়ের এক অদ্ভুত রাজত্ব চলেছে। টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েই ইংল্যান্ড যেন পাকিস্তানকে বেঁধে ফেলে। প্রথম দিনেই ১৪টি উইকেট পড়েছে, আর সেই ঝড়ের মাঝে হোস্টরা পাকিস্তানের চেয়ে ২৩ রান এগিয়ে শেষ করেছে দিনের খেলা। তিন ম্যাচের সিরিজে ইংল্যান্ড আগেই ২-০ তে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করে রেখেছে।

বার্মিংহামে টস হেরে গতকাল প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের দুই পেসার ওলি রবিনসন ও জোফরা আর্চারের বোলিং তোপে ২৬ রানে ৪ উইকেট হারায় পাকিস্তান। সাইম আইয়ুব শূন্য, আজান আওয়াইস ৯, আব্দুল্লাহ শফিক ৩ ও শান মাসুদ ৫ রানে আউট হন।

এরপর ইংল্যান্ডের আরেক পেসার জশ টাং তোপে পড়ে দ্রুত গুটিয়ে যাবার মুখে পড়ে পাকিস্তান। ১০১ রানে অষ্টম উইকেট পতন হয় তাদের। শেষ পর্যন্ত সৌদ শাকিলের ৪৩ রানের সুবাদে ১৩৩ রান পর্যন্ত যেতে সক্ষম হয় পাকিস্তান। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেন মোহাম্মদ আব্বাস।

ইংল্যান্ডের টাং ৪টি, রবিনসন ও আর্চার সমান ৩টি করে উইকেট নেন।

ব্যাট হাতে নেমে ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে ইংল্যান্ড। বেন ডাকেট ১১, জর্ডান কক্স ৪ ও অধিনায়ক জো রুট ৮ রান করেন। চতুর্থ উইকেটে ১০৪ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন ইমিলো গে ও হ্যারি ব্রুক। ৯টি চারে ৬০ রানে আউট হন গে।

দিন শেষে ৫২ রানে অপরাজিত থাকেন ব্রুক। তার সাথে ৫ রানে অপরাজিত ড্যান লরেন্স।

পাকিস্তানের অভিষিক্ত পেসার রাজাউল্লাহ ২ উইকেট নেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

এজবাস্টনে লজ্জার রেকর্ড পাকিস্তানের, প্রথম দিনেই লিড ইংল্যান্ডের

আপডেট টাইম : ০৮:২২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬