ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে খুলনায় এনজিকিউ এবং কায়রোক্যাপ প্রোডাক্টের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত। যশোরে ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য আ/টক, ইজিবাইক উ/দ্ধার ধনবাড়ীতে দুই গ্রাম হেরো-ইন উদ্ধারসহ ০১ জন গ্রেফতার প্রেস বিজ্ঞপ্তি সার সংকটের সমাধান, কৃষকদের বিরুদ্ধে মি/থ্যা মামলা-গ্রে/ফ/তার ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন নাগেশ্বরীতে ই/য়া/বাসহ মা/দক কারবারি গ্রে/ফতার, পলাতক ১ তথ্যপ্রযুক্তি, কারিগরি ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে-এমপি, ফজলুল হক মিলন হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনার পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি মানবতাবিরোধী মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

‎পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি: আন্তঃজেলা ডাকাত সরদার মান্নু গ্রেপ্তার

‎জাকির ফরাজী, পিরোজপুর:

‎পিরোজপুর সদর উপজেলার ব্রাহ্মণকাঠীতে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত সরদার হিসেবে পরিচিত মান্নু হাওলাদারকে (৫৪) গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে মাদারীপুরের শিবচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৮ বরিশালের একটি যৌথ দল।

‎গ্রেপ্তার মান্নু হাওলাদার মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচচর ইউনিয়নের উত্তর বাখরেরকান্দি গ্রামের গণি হাওলাদারের ছেলে। র‍্যাব জানিয়েছে, পিরোজপুর সদর থানায় দায়ের করা একটি চাঞ্চল্যকর ডাকাতি মামলায় তিনি প্রধান সন্দেহভাজন।

‎মামলার এজাহার ও র‍্যাব সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট ভোররাত ৪টা ৪০ মিনিট থেকে সাড়ে ৫টার মধ্যে পিরোজপুর সদর থানার ১ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণকাঠী এলাকায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ৭ থেকে ৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল এমরান শেখের (৩০) বসতঘরের কেচি গেট ও দরজা ভেঙে ঘরে প্রবেশ করে।

‎ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে। পরে ঘরে থাকা প্রায় ৪ লাখ ৭৩ হাজার ৫০০ টাকা মূল্যের স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার পিরোজপুর সদর থানায় ডাকাতির মামলা করে।

‎ঘটনার পর থেকেই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করে পুলিশ। মামলার প্রধান সন্দেহভাজন হিসেবে মান্নু হাওলাদারের নাম উঠে আসে। তাকে গ্রেপ্তারে র‍্যাব-৮-এর অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠায় পিরোজপুর সদর থানা পুলিশ।

‎এর পরিপ্রেক্ষিতে র‍্যাব-৮-এর বরিশাল সিপিএসসি ও সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি যৌথ দল গোয়েন্দা নজরদারি চালায়। একপর্যায়ে মান্নুর অবস্থান শনাক্ত করে সোমবার সকালে শিবচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

‎র‍্যাব-৮-এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি জানান, গ্রেপ্তার মান্নু হাওলাদারকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাদারীপুরের শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান

‎পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি: আন্তঃজেলা ডাকাত সরদার মান্নু গ্রেপ্তার

আপডেট টাইম : ০৪:৪০:১৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬