ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য আ/টক, ইজিবাইক উ/দ্ধার ধনবাড়ীতে দুই গ্রাম হেরো-ইন উদ্ধারসহ ০১ জন গ্রেফতার প্রেস বিজ্ঞপ্তি সার সংকটের সমাধান, কৃষকদের বিরুদ্ধে মি/থ্যা মামলা-গ্রে/ফ/তার ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন নাগেশ্বরীতে ই/য়া/বাসহ মা/দক কারবারি গ্রে/ফতার, পলাতক ১ তথ্যপ্রযুক্তি, কারিগরি ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে-এমপি, ফজলুল হক মিলন হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনার পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি মানবতাবিরোধী মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সাংবাদিক মুন্সী কামাল আতাতুর্ক মিসেলের প্রয়াণে উত্তরা প্রেসক্লাব সভাপতি মো: মাসুদ পারভেজের গভীর শোক

যশোরে ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য আ/টক, ইজিবাইক উ/দ্ধার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-

খুলনা পিরোজপুর,ও সাতক্ষীরা জেলায় ধারাবাহিক অভিযান চালিয়ে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর। এ সময় চুরি হওয়া একটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, যশোর সদর উপজেলার শংকরপুর চোপদারপাড়া এলাকার টিপু সুলতানের ছেলে মো. দিদারুল ইসলাম (২৫), সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার মির্জাপুর এলাকার আতিয়ার সরদারের ছেলে ফিরোজ সরদার (২১) এবং একই উপজেলার কেশা এলাকার রুহুল আমিন সরদারের ছেলে মো. শাহাদাত হোসেন ওরফে নাইস (২৩)।

পিবিআই জানায়, গত ২ জুলাই সকাল ৮টার দিকে ইজিবাইক চালক শাকিল হোসেন ডেকোরেশনের মালামাল নিয়ে যশোর শহরের হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালে যান। চার খাম্বা মোড়ে হোটেলের সামনে পাকা রাস্তার ওপর ইজিবাইকটি রেখে তিনি তৃতীয় তলায় কাজে যান। বেলা সাড়ে ১১টার দিকে কাজ শেষে নিচে নেমে ইজিবাইকটি আর দেখতে পাননি।

খোঁজাখুঁজির পরও ইজিবাইকটির সন্ধান না পেয়ে শাকিল হোসেন কোতয়ালী মডেল থানায় অভিযোগ করেন। পরে ১১ আগস্ট কোতয়ালী মডেল থানায় মামলা হয়। মামলাটির তদন্ত শুরু করেন এসআই মো. মিলন মিয়া।

পিবিআই জানায়, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চক্রটির সদস্যদের অবস্থান শনাক্ত করা হয়। ১৪ সেপ্টেম্বর রাত ১২টা ১০ মিনিটে পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে দিদারুল ইসলামকে তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর ৫টা ২৫ মিনিটে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার মির্জাপুর এলাকা থেকে ফিরোজ সরদারকে গ্রেফতার করা হয়। পরে ফিরোজের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর ৫টা ৪৫ মিনিটে পাটকেলঘাটার কেশা এলাকা থেকে শাহাদাত হোসেন ওরফে নাইসকে গ্রেফতার করে পিবিআই।

পিবিআইয়ের দাবি, শাহাদাত হোসেনের দেওয়া তথ্য ও দেখানো মতে একই দিন দুপুর ২টা ১৫ মিনিটে খুলনার ডুমুরিয়া থানার খর্ণিয়া বাজারে ‘মেসার্স তানিয়া অটো গ্যারেজ’ বাদীর চুরি হওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়।

পিবিআই আরও জানায়, এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতার এবং চোরাই ইজিবাইক কেনাবেচার সিন্ডিকেটের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য আ/টক, ইজিবাইক উ/দ্ধার

যশোরে ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য আ/টক, ইজিবাইক উ/দ্ধার

আপডেট টাইম : ০৬:১৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬