সীমান্ত, জবি প্রতিনিধি :
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ডায়াগনস্টিক সার্ভিস পরিচালনা এবং এ-সংক্রান্ত আর্থিক নীতিমালা পর্যালোচনার লক্ষ্যে একটি সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুকুমার বেপারী, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ছালেহ উদ্দিন, ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোঃ মনির হোসেন, উপ-চিকিৎসা কর্মকর্তা ডা. মিতা শবনম, আইন কর্মকর্তা অ্যাডভোকেট রঞ্জন কুমার দাস এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ।
সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ডায়াগনস্টিক সেবার পরিধি, বিভিন্ন পরীক্ষার মূল্য নির্ধারণ, আর্থিক ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।ডায়াগনস্টিক সেবার কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও শিক্ষার্থীবান্ধবভাবে পরিচালনার লক্ষ্যে একটি কমিটি গঠনের প্রস্তাব করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেওয়া হয়।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 



















