ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জলঢাকায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত যশোর জেলা পুলিশের বিশেষ অভিযান যশোর জেলা পুলিশের বিশেষ অভিযান জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ: গণতন্ত্র পুনর্গঠন ও বিনিয়োগে সহযোগিতার আশ্বাস কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন শিশু অ্যাকাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রীর আগমন, নিরাপত্তা জোরদারের নির্দেশ ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক অবনতি রূপ নিতে পারে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব ভাঙ্গায় মহাসড়কে গু/লিবর্ষণ, এসআরবির হাতে আ/টক ২ ‎পিরোজপুরে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালন ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার অংগিকার

ভাঙ্গায় মহাসড়কে গু/লিবর্ষণ, এসআরবির হাতে আ/টক ২

নিজস্ব প্রতিবেদক :

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে পথচারীদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১। গ্রেপ্তারকৃতরা হলেন গুলিবর্ষণকারী হামিদুল গাজী ও তার সঙ্গে থাকা নারী আরোহী ফাতেমা ইসলাম এনি। এ ঘটনায় ব্যবহৃত প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে, তবে গুলিবর্ষণে ব্যবহৃত পিস্তলটি এখনও উদ্ধার করা যায়নি।

গত ১৭ আগস্ট রাতে ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে প্রাইভেটকারে রওনা হন হামিদুল গাজী ও ফাতেমা ইসলাম এনি। ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা এলাকায় এক্সপ্রেসওয়ের পাশে গাড়ি থামানোকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজনের সঙ্গে তাদের তর্ক-বিতর্ক হয়।

এসআরবির ভাষ্য মতে, একপর্যায়ে উত্তেজিত হয়ে প্রাইভেটকারের ভেতরে থাকা অবৈধ পিস্তল বের করে পথচারীদের ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে দুই রাউন্ড গুলি ছোড়েন হামিদুল গাজী। গুলিবর্ষণের পর দ্রুত গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সেটি পর্যালোচনা করে জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা শুরু করে এসআরবি-১-এর সিপিসি-৩, পূর্বাচল ক্যাম্প।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বনানীর ইম্পেরিয়াল সুইস গার্ডেন হোটেলে তাদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর ১৫ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে হোটেলটিতে অভিযান চালিয়ে হামিদুল গাজী ও ফাতেমা ইসলাম এনিকে গ্রেপ্তার করে এসআরবি।

গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ীর দনিয়া এলাকার একটি গ্যারেজ থেকে উদ্ধার করা হয় ব্যবহৃত প্রাইভেটকারটি। তবে গুলিবর্ষণে ব্যবহৃত পিস্তলটি এখনও উদ্ধার হয়নি। অস্ত্রটি উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে এসআরবি।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার দুইজন ও উদ্ধারকৃত গাড়িটি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জলঢাকায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত

ভাঙ্গায় মহাসড়কে গু/লিবর্ষণ, এসআরবির হাতে আ/টক ২

আপডেট টাইম : ০৩:১৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬