জাকির ফরাজীঃ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, পিরোজপুর জেলা শাখা, পিরোজপুর সদর থানা যুবদল, পিরোজপুর পৌর যুবদলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর শহরের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় যুবদলের নেতাকর্মীরা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন এবং ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন।
অভিযানে মশক নিধনের জন্য ফগার মেশিন ব্যবহার করা হয়। পাশাপাশি সড়কের আশপাশ, জমে থাকা পানি ও ময়লা-আবর্জনার স্থানগুলো পরিষ্কার করা হয়। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে স্থানীয় বাসিন্দাদেরও পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়।
পিরোজপুর জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক কামারুজ্জামান তুষার, সালমান জাকির ,তানজিদ হাসান শাওন, মনিরুল ইসলাম মামুন,মাহাফুজুর রহমান শাওন এনামুল কবির রিপন, মাসুদ খান, শেখ ফিরোজ, আজাদুল হক খান আজাদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসন বা সংশ্লিষ্ট দপ্তরের ওপর নির্ভর না করে ব্যক্তি, পরিবার ও সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে। বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে এডিস মশার বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।এ সময় নেতাকর্মীরা ডেঙ্গু প্রতিরোধে ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















