ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে আদালত অবমাননার অভিযোগে এবি পার্টির ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল ওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য-মোসাদ্দেক যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারতে নেপালের প্রধানমন্ত্রী, বৈঠক করবেন মোদির সঙ্গে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের ইবোলা আক্রান্ত কঙ্গোর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের শাহজালাল বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বারসহ যাত্রী আটক, বাজারমূল্য ৩.৭৮ কোটি টাকা বিদেশ যাওয়ার পথে ফের গ্রে/ফতার সুইডেন আসলাম

ওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য-মোসাদ্দেক

ক্রীড়া প্রতিবেদক : ত্রিদেশীয় সিরিজে ভরাডুবির পর ওয়ানডে দল নিয়ে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দক্ষিণ আফ্রিকা সফরের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দলে বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে। বাদ পড়তে পারেন তিন অভিজ্ঞ ক্রিকেটার সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত ও নুরুল হাসান সোহান। তারা জানেন না ওয়ানডে দলে থাকবেন কিনা।

বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, আগের ত্রিদেশীয় সিরিজে ভালো পারফর্ম না করায় বাদ পড়তে যাচ্ছেন নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত ও সৌম্য সরকার। এছাড়া বোলিং অ্যাকশনে সমস্যার কারণে দলে থাকছেন না আলিস আল ইসলাম।

যে কারণে নতুন করে আবারও সুযোগ পেতে যাচ্ছেন জাকের আলি অনিক, ইয়াসির রাব্বিরা। ইনজুরি কাটিয়ে ওয়ানডে দলে ফিরতে যাচ্ছেন অধিনায়ক লিটন দাস। কন্ডিশন বিবেচনায় নির্বাচকদের ভাবনাতে রয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিনও। হাসান মাহমুদ না থাকায় খালেদ আহমেদ ও ইবাদত হোসেনের মধ্যে যে কোনো একজন থাকবেন দলে।

প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে আগামী ১ ডিসেম্বর। ৪ ও ৭ ডিসেম্বর বাকি দুই ওয়ানডে। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ হবে ১০, ১২ ও ১৩ ডিসেম্বর।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে

ওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য-মোসাদ্দেক

আপডেট টাইম : ০২:৪৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬