ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে যুবদলের উদোগে ডেংগু মুক্ত পরিবেশ গঠনে পরিস্কার পরিছন্নতার অভিযান কুড়িগ্রামের রৌমারীতে ৪১ হাজার টাকাসহ দুই জুয়াড়িকে গ্রে/ফতার করেছে পু/লিশ আমলাতান্ত্রিক নিপাত যাক, কৃষক-শ্রমিক মুক্তি পাক চিলমারীতে ব্রহ্মপুত্র নদে শিশুর মরদেহ উদ্ধার ক্যান্সারমুক্ত হওয়ার কথা জানালেন ট্রাম্পের চিফ অব স্টাফ রাঙ্গামাটিতে পাসপোর্ট অফিস ও পৌরসভা পরিদর্শনে এমপি দীপেন ধনবাড়ীতে অ/বৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান জবির ইকোনমিকস ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে মাইশা-নাদিয়া সৌদিতে মিসাইল আতঙ্ক, সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃ/ত্যু কোনাবাড়ীতে নাসির উদ্দীন পালোয়ান হত্যা মা/মলার পলাতক আ/সামি শিহাব গ্রেপ্তার

ধনবাড়ীতে অ/বৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

মোঃ জাকির খান:
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের ধনবাড়ীতে সরকারি জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ধনবাড়ী পৌরসভার থানা চত্বর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত এলাকায় প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সরকারি রাস্তার জায়গা দখল করে নির্মিত বিভিন্ন স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়। ধনবাড়ী বাসস্ট্যান্ড ও এর আশপাশের সরকারি জায়গায় গড়ে ওঠা স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে।

পৌর প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি জায়গায় অবৈধভাবে নির্মিত স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের পাঁচ দিন ধরে মাইকিং করা হয়। পাশাপাশি নোটিশ দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা অপসারণের জন্য বলা হয়। ওই সময়ের মধ্যে স্থাপনা অপসারণ না করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দিল-আফরোজের নেতৃত্বে অভিযানে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুস সালাম সিদ্দিকসহ পুলিশ সদস্য, আনসার সদস্য এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতা ও সচেতন নাগরিকও অভিযানে উপস্থিত ছিলেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথী ঘটনাস্থলে উপস্থিত হন।

সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দিল-আফরোজ বলেন, সরকারি রাস্তার জায়গা দখলমুক্ত করা এবং জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কের জায়গা দখলমুক্ত হওয়ায় পথচারীদের চলাচলে সুবিধা হবে। একই সঙ্গে বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ সড়ক এলাকায় যানজট কমাতে নিয়মিত নজরদারি প্রয়োজন বলেও তারা মত দেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ধামইরহাটে যুবদলের উদোগে ডেংগু মুক্ত পরিবেশ গঠনে পরিস্কার পরিছন্নতার অভিযান

ধনবাড়ীতে অ/বৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

আপডেট টাইম : ০১:৪৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬