ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে যুবদলের উদোগে ডেংগু মুক্ত পরিবেশ গঠনে পরিস্কার পরিছন্নতার অভিযান কুড়িগ্রামের রৌমারীতে ৪১ হাজার টাকাসহ দুই জুয়াড়িকে গ্রে/ফতার করেছে পু/লিশ আমলাতান্ত্রিক নিপাত যাক, কৃষক-শ্রমিক মুক্তি পাক চিলমারীতে ব্রহ্মপুত্র নদে শিশুর মরদেহ উদ্ধার ক্যান্সারমুক্ত হওয়ার কথা জানালেন ট্রাম্পের চিফ অব স্টাফ রাঙ্গামাটিতে পাসপোর্ট অফিস ও পৌরসভা পরিদর্শনে এমপি দীপেন ধনবাড়ীতে অ/বৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান জবির ইকোনমিকস ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে মাইশা-নাদিয়া সৌদিতে মিসাইল আতঙ্ক, সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃ/ত্যু কোনাবাড়ীতে নাসির উদ্দীন পালোয়ান হত্যা মা/মলার পলাতক আ/সামি শিহাব গ্রেপ্তার

আমলাতান্ত্রিক নিপাত যাক, কৃষক-শ্রমিক মুক্তি পাক

 শেখ নাসির উদ্দিনঢাকা :

সারের ন্যায্য দাবি আদায় করতে গিয়ে গ্রেপ্তারকৃত কৃষকদের নিঃশর্ত মুক্তি, হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং আমলাতন্ত্র নিপাতের দাবিতে রাজধানী ঢাকায় এক বিক্ষোভ সমাবেশ ও সচিবালয়ে স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ১১:০০ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন, কৃষক সমিতি ও রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন।”আগে পুনর্বাসন ভূমিদস্যু ঠেকাও, পরে উন্নয়ন ভূমিহীন বাঁচাও” এবং “খাস জমির অধিকার, ভূমিহীন জনতার”—এই স্লোগানকে সামনে রেখে সংগঠনগুলো যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন।

কর্মসূচিতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক ছামিউল আলম রাসু।সভাপতির বক্তব্যে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন বলেন, “দেশের অসাধু ডিলার সিন্ডিকেটের কারণে মাঠ পর্যায়ে কৃষকেরা তীব্র সার সংকটে ভুগছেন। ফসল বাঁচাতে সাধারণ কৃষকেরা যখন সারের দাবি তুলছেন, তখন তাদের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে উল্টো সরকারি কাজে বাধা ও হামলার মিথ্যা অভিযোগে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।” তিনি অবিলম্বে গ্রেপ্তারকৃত সকল কৃষকের নিঃশর্ত মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়ের করা সকল কাল্পনিক ও মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। অন্যথায় সারা দেশের কৃষকদের সঙ্গে নিয়ে তীব্র গণআন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি।সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কৃষক সমিতির সভাপতি চাষী মাসুম এবং বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের তথ্য ও প্রচার সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান বিকাশ।

কর্মসূচিতে সংহতি ও সমর্থন জানিয়ে আরও বক্তব্য রাখেন রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম জুয়েল, বিপ্লবী কমিউনিস্ট কেন্দ্রের সাধারণ সম্পাদক বিধান দাস, ডেমোক্রেটিক বাংলাদেশ মুভমেন্টের আবুল কালাম আজাদ, ব্যজনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মুনতানির রহমান, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী অলোক চৌধুরী, এবং ভূমিহীন আন্দোলনের সক্রিয় সদস্য শামীমসহ প্রগতিশীল বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি প্রতিনিধি দল কৃষকদের দাবি সংবলিত স্মারকলিপিটি বাংলাদেশ সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট হস্তান্তর করেন।ধন্যবাদান্তে,আসাদুজ্জামান বিকাশতথ্য ও প্রচার সম্পাদক, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনমোবাইল: ০১৭৮৩-২৩৫৫৩২

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ধামইরহাটে যুবদলের উদোগে ডেংগু মুক্ত পরিবেশ গঠনে পরিস্কার পরিছন্নতার অভিযান

আমলাতান্ত্রিক নিপাত যাক, কৃষক-শ্রমিক মুক্তি পাক

আপডেট টাইম : ০৩:০৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬