ঢাকা ০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান বাকস্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক মানে উন্নয়নে সরকার সচেষ্ট : স্পিকার জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে যুক্তরাজ্যে সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে সড়ক দু/র্ঘটনায় মোটর সাইকেল আরোহী নি/হ/ত তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ চিলমারীতে ব্রহ্মপুত্র নদে ৬৭টি বাঁশের ভূড় মহাবিশ্ব ওরশ শরীফের উদ্দেশ্যে রওয়ানা নতুন আইনে তদন্ত কার্যক্রম চালাতে পারবে এপিবিএন ; ডিআইজি শাহজাহান ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের উদ্বোধন করলেন পর্যটন মন্ত্রী, লক্ষ্য জিডিপিতে পর্যটনের অবদান ৯ শতাংশ আদালতের রায়ে নিষিদ্ধ আওয়ামীলীগ ও ছাএলীগের কেন্দ্রীয় কয়েকজনের মৃত্যুদন্ডের রায়ের প্রতিবাদে মিছিল

তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রাম, ১৭ সেপ্টেম্বর ২০২৬: সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, ক্যাম্পাসকে সবুজ ও নান্দনিক করে তোলা এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মাকসুদ বকসী, সহসভাপতি আরমান হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ স্বাধীন ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রফ রাব্বি, সাংগঠনিক সম্পাদক মুরসালিন, সহসাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম জীম, প্রচার সম্পাদক বাপ্পি সরকার, ক্রীড়া সম্পাদক ওয়াকিল মন্ডল, ছাত্রীবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস নদী, আরমান আকাশসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।আয়োজনে: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ

আপডেট টাইম : ০৭:৫৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬