জাকির ফরাজী, পিরোজপুরঃ
বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পৌর এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ১ হাজার গাছের চারা বিতরণ করা হয়।
জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানার উদ্যোগে স্থানীয় ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচির আয়োজন করেন। ৯১ নম্বর মধ্য পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১৬ নং মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির উদ্বোধনের সময় দুই বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষকমন্ডলী, সম্মিলিত সাংস্কৃতিক সংসদ পিরোজপুর জেলা শাখার সভাপতি ও সাবেক ছাত্রনেতা শরীফ মুহিদুল ইসলাম, ৭ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম ৮নং ওয়ার্ড বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদকতারিকুল ইসলাম ওমর। ৮ নং বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জুয়েল হাওলাদার সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় শেখ রিয়াজ উদ্দিন রানা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নতুন প্রজন্মের মধ্যে বৃক্ষরোপণের বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা যাতে শুধু চারা গ্রহণ না করে, বরং সেগুলোর পরিচর্যা ও সংরক্ষণেও ভূমিকা রাখে, সে বিষয়েও তাদের উৎসাহিত করা হচ্ছে।
আয়োজকরা জানান, পিরোজপুর পৌর এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পর্যায়ক্রমে ফলজ ও বনজ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হবে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 























