ঢাকা ১০:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাত্রীকে ধ/র্ষণের চে/ষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে নরসিংদীর শিবপুরের ইটাখোলা থেকে শীর্ষ সন্ত্রাসী গ্ৰে/ফ/তার ২ সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ সরকারের উদ্দেশ্য মৎস্য, কৃষি এবং প্রাণিসম্পদকে রপ্তানি পণ্য হিসেবে সামনে এগিয়ে নেওয়া : মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী হৃদরোগ প্রতিরোধে সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপন অপরিহার্য খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা মুখর ঝালকাঠির অতিথিদের পদচারণায় তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়ন জরুরি ‎ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুর চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান ‎প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে পিরোজপুরে রানা ভাইর নেতৃত্বে শিক্ষক- শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা মুখর ঝালকাঠির অতিথিদের পদচারণায়

বিশেষ প্রতিনিধি:

ঐতিহ্যের প্রতি ভালোবাসা মানুষকে টেনে আনে ইতিহাসের দুয়ারে। সেই টানেই ঝালকাঠি থেকে খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে আসেন শিল্প-সংস্কৃতিমনা অতিথিরা। তাঁদের আগমনে একাডেমি প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত ও মুখর।খুলনা নগরীর ইকবালনগর গার্লস স্কুলের পূর্ব পাশে ৩৬, আয়েশা কটেজে অবস্থিত খুলনা আর্ট একাডেমি। চিত্রশিল্পী মিলন বিশ্বাস ২০০৩ সালে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করেন। দীর্ঘ পথচলার ধারাবাহিকতায় ২০২২ সালে তিনি প্রতিষ্ঠা করেন ঐতিহ্য সংগ্রহশালা। বর্তমানে সংগ্রহশালাটিতে তিন শতাধিক দেশীয় ঐতিহ্যবাহী নিদর্শন সংরক্ষিত রয়েছে।সংবাদপত্র ও বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সংগ্রহশালাটির পরিচিতি ছড়িয়ে পড়ায় খুলনার বাইরের দর্শনার্থীরাও নিয়মিত এটি পরিদর্শন করছেন। এদিন ঝালকাঠি থেকে ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে আসেন রণিত অধিকারী, তাঁর মা মনমোহিনী অধিকারী ও দীপ্তি মণ্ডল। রণিত অধিকারী ঝালকাঠি গভর্নমেন্ট স্কুলের চারুকারুর শিক্ষক চিত্রশিল্পী মনোজ অধিকারীর একমাত্র ছেলে।

চিত্রশিল্পী মিলন বিশ্বাস ও রণিতের বাবা মনোজ অধিকারী খুলনা আর্ট কলেজের ছাত্রজীবন থেকেই সুসম্পর্ক রয়েছে। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে তাঁদের মধ্যে নিয়মিত কুশল বিনিময় হয়। সম্প্রতি রণিত অধিকারী খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজে ইন্টারমিডিয়েট শ্রেণিতে ভর্তি হওয়ার সুযোগ পান। খুলনায় আসার দিনই তাঁর আগ্রহে মা ও পরিচিতজনদের সঙ্গে তিনি খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে আসেন। তাঁর মা মনমোহিনী অধিকারী একজন গৃহিণী।এ সময় তাঁদের সঙ্গে ছিলেন দীপ্তি মণ্ডল। খুলনা রায়পাড়া এলাকার সঙ্গীতশিল্পী অসিত কুমার মণ্ডলের বাসায় অতিথি হিসেবে আসার পর দীপ্তি মণ্ডল তাঁদের সঙ্গে নিয়ে খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে আসেন।অতিথিদের স্বাগত জানান খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস ও সহকারী পরিচালক শিলা বিশ্বাস।বিকেলের পড়ন্ত বেলায় অতিথিরা গভীর আগ্রহ নিয়ে সংগ্রহশালার বিভিন্ন নিদর্শন ঘুরে দেখেন।

তাঁরা পুরোনো দিনের ব্যবহার্য সামগ্রী, ঐতিহ্যবাহী উপকরণ ও বিভিন্ন সংরক্ষিত নিদর্শন সম্পর্কে নানা তথ্য জানতে আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে রণিত অধিকারী সংগ্রহশালায় সংরক্ষিত বৈচিত্র্যময় পুরোনো নিদর্শন দেখে বেশ আগ্রহী হয়ে ওঠেন।এ সময় রণিতের মা মনমোহিনী অধিকারী ছেলের শিল্পচর্চার বিভিন্ন অর্জনের কথা তুলে ধরে বলেন, “আমাদের বাবু ছবি আঁকার জন্য জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছে। পাশাপাশি ঝালকাঠি জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সে নিয়মিত ভালো ফলাফল করেছে। শৈশব থেকেই শিল্পচর্চার প্রতি তার গভীর আগ্রহ ও সুন্দর চিন্তাভাবনা রয়েছে। তার বাবার আদর্শ ও শিল্পচর্চার প্রভাবও আমরা তার মধ্যে দেখতে পাই।”এ কথা শুনে চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন, “আমি সামাজিক যোগাযোগমাধ্যমে বাবুর চিত্রকর্ম ও বিভিন্ন অর্জনের খবর সব সময় দেখি। তার জন্য আমার আন্তরিক শুভকামনা রইল।

”পরিদর্শনের সময় অতিথিরা সংগ্রহশালায় সংরক্ষিত বিভিন্ন সামগ্রীর ইতিহাস, ব্যবহার ও ঐতিহ্যগত গুরুত্ব সম্পর্কে জানতে চান। অতিথিদের স্বাগত জানিয়ে চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন, “দূর-দূরান্ত থেকে মানুষ ঐতিহ্য সংগ্রহশালা দেখতে আসছেন এটি আমার দীর্ঘদিনের সংগ্রহ ও সংরক্ষণ প্রচেষ্টাকে আরও উৎসাহিত করছে। নতুন প্রজন্মের কাছে হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে পরিচিত করে তুলতেই এই সংগ্রহশালা গড়ে তোলা হয়েছে।”পরিদর্শন শেষে অতিথিরা ঐতিহ্য সংগ্রহশালার উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা বলেন, হারিয়ে যেতে বসা পুরোনো দিনের ব্যবহার্য সামগ্রী ও ঐতিহ্যবাহী নিদর্শন সংরক্ষণের মাধ্যমে বর্তমান প্রজন্মের সামনে অতীতের জীবনযাত্রা ও সংস্কৃতির একটি বাস্তব চিত্র তুলে ধরা সম্ভব হচ্ছে। এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিশেষে চিত্রশিল্পী মিলন বিশ্বাস ঝালকাঠি থেকে আগত অতিথিদের চা-পানের আপ্যায়ন করেন। এ সময় শিল্পচর্চা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ নিয়ে তাঁদের মধ্যে প্রাণবন্ত আলোচনা হয়। অতিথিদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনের আমন্ত্রণ জানান চিত্রশিল্পী মিলন বিশ্বাস।শিল্প, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা থেকে অতিথিদের এই সৌহার্দ্যপূর্ণ আগমন খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগকে আরও সমৃদ্ধ ও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ছাত্রীকে ধ/র্ষণের চে/ষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা মুখর ঝালকাঠির অতিথিদের পদচারণায়

আপডেট টাইম : ০৭:২২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬