ঢাকা ১০:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাত্রীকে ধ/র্ষণের চে/ষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে নরসিংদীর শিবপুরের ইটাখোলা থেকে শীর্ষ সন্ত্রাসী গ্ৰে/ফ/তার ২ সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ সরকারের উদ্দেশ্য মৎস্য, কৃষি এবং প্রাণিসম্পদকে রপ্তানি পণ্য হিসেবে সামনে এগিয়ে নেওয়া : মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী হৃদরোগ প্রতিরোধে সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপন অপরিহার্য খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা মুখর ঝালকাঠির অতিথিদের পদচারণায় তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়ন জরুরি ‎ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুর চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান ‎প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে পিরোজপুরে রানা ভাইর নেতৃত্বে শিক্ষক- শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

‎ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুর চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান

‎জাকির ফরাজী, পিরোজপুরঃ

‎ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। কর্মসূচির অংশ হিসেবে,পরিচ্ছন্নতা অভিযান ও মশা নিধন কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।
‎
‎সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর শহরের বিভিন্ন দোকানপাট, মাছের বাজার, মুদি বাজারসহ বিভিন্ন এলাকায় মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
‎
‎অভিযানে বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশে জমে থাকা পানি, আবর্জনা এবং মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো পরিষ্কার করা হয়। পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।
‎
‎ব্যবসায়ী ও পথচারীদের জমে থাকা পানি ও আবর্জনা অপসারণ, পানির ট্যাংক ও ফুলের টব পরিষ্কার রাখা এবং নিয়মিত আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।
‎
‎গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, পিরোজপুরকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করা হয়েছে। এই মহামারি এককভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। এজন্য আমরা মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছি। আজ কর্মসূচির প্রথম দিন। বাজার ও বিভিন্ন এলাকায় মশা নিধনের জন্য ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। একই সঙ্গে ব্যবসায়ীদের সচেতন করা হয়েছে।
‎
‎তিনি আরও বলেন, পিরোজপুর পৌরবাসীর উদ্দেশে আমি বলতে চাই, মশার বংশবিস্তার রোধে কোথাও পানি জমতে দেবেন না। নিজের আঙিনা প্রত্যেকে নিজে পরিষ্কার রাখুন।
‎
‎অভিযানে চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আহসানুল কবির, সহ-সভাপতি মেহেদী হাসান সমাজসেবক গাজী কামরুজ্জামান শুভ্রসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ছাত্রীকে ধ/র্ষণের চে/ষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

‎ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুর চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান

আপডেট টাইম : ০৬:৩৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬