ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমিন আমিন ধ্বনিতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা ইসরাইলি হামলায় পা হারানো এএফপির সাংবাদিককে সম্মাননা দিল সিপিজে উত্তরা থেকে সাংবাদিকের বাবা নিখোঁজ, সঙ্গে ছিল লাখ টাকা জনবল নিয়োগ দেবে মধুমতি ব্যাংক, চলছে অনলাইনে আবেদন যাত্রাবাড়ীতে প্রাইভেটকারের ড্যাশবোর্ড থেকে ১১ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ নরসিংদীতে বড় ভাই ও মাকে ঠকিয়ে  ছোট দুই ভাই জোরপূর্বক দখলে নিয়েছে পিতার সম্পত্তি সূরা আবাসার শিক্ষা: কাউকে অবহেলা নয়, কৃতজ্ঞতা ও পরকালের প্রস্তুতি চিকিৎসকদের বদলি-পদায়নে অনলাইন আবেদন বাধ্যতামূলক করেছে অধিদপ্তর বাল্যবিবাহ বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এটি এম কামরুল ইসলাম ৮১ বিলিয়ন ডলারের আইপিওতে ইতিহাস গড়ল এআই কোম্পানি অ্যানথ্রপিক

চিকিৎসকদের বদলি-পদায়নে অনলাইন আবেদন বাধ্যতামূলক করেছে অধিদপ্তর

সিটিজেন নিউজ ডেস্ক: স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন চিকিৎসক কর্মকর্তাদের বদলি ও পদায়নের ক্ষেত্রে অনলাইন আবেদন বাধ্যতামূলক করা হয়েছে। এখন থেকে কোনো ধরনের ম্যানুয়াল বা হাতে লেখা আবেদন গ্রহণ করা হবে না।

গত ১৬ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তর এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

এতে অধিদপ্তরের আওতাধীন ষষ্ঠ গ্রেডের সব কর্মকর্তা (জুনিয়র কনসালট্যান্ট ও সহকারী অধ্যাপক ব্যতীত) এবং নবম গ্রেডের সব চিকিৎসক কর্মকর্তার জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসন শাখার সভায় স্বাস্থ্যসেবা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং প্রশাসনিক কাজে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, বদলি বা পদায়নের আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনলাইনে অগ্রায়ণ করে স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখায় পাঠাতে হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আবেদনগুলো যৌক্তিকভাবে বিবেচনা করে নির্ধারিত সময়ের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে কোনো ম্যানুয়াল বা হাতে লেখা আবেদন গ্রহণ করা হবে না।

ইতোমধ্যে বদলি বা পদায়নের আদেশ পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে আগের কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

তবে অর্জিত ছুটি, মাতৃত্বকালীন ছুটি কিংবা বুনিয়াদি প্রশিক্ষণে থাকা কর্মকর্তাদের ক্ষেত্রে কিছুটা ভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।

তাদের ছুটি বা প্রশিক্ষণের অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পর আগের কর্মস্থল থেকে ছাড়পত্র নিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।
বদলি কার্যকরে প্রতিষ্ঠানপ্রধানদেরও নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয়েছে, যৌক্তিক কারণ ছাড়া বদলি করা কোনো কর্মকর্তাকে বর্তমান কর্মস্থলে সাত কর্মদিবসের বেশি রাখা যাবে না। সাত কর্মদিবস অতিবাহিত হওয়ার পরদিনই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে তাকে অবমুক্ত করতে হবে।

নতুন কর্মস্থলে যোগ দেওয়া বা অবমুক্তির ক্ষেত্রে প্রশাসনিক কোনো সমস্যা হলে যথাযথ কর্তৃপক্ষের অগ্রায়ণপত্রসহ আবেদন করতে হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্মকর্তা বিধি অনুযায়ী ব্যবস্থা নেবেন।
বদলি বা পদায়নের আদেশ পুনর্বিবেচনার আবেদনও পদে যোগ দেওয়ার পর গ্রহণ করা হবে। তবে আদেশে তথ্যগত বা প্রশাসনিক কোনো জটিলতা থাকলে যোগ দেওয়ার আগে স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করা যাবে।

এ ছাড়া শিক্ষা প্রেষণ বা ছুটি শেষে কর্মস্থলে ফেরার অপেক্ষায় থাকা ওএসডি চিকিৎসক কর্মকর্তাদের সাত কর্মদিবসের মধ্যে যোগদান এবং অনলাইনে পদায়নের আবেদন করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বদলি-পদায়নসহ অন্যান্য প্রয়োজনে স্বাস্থ্য অধিদপ্তরে আসার আগে নিজ কর্মস্থল থেকে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের ছুটি বা অনুমোদনপত্র সংগ্রহ করতে হবে। প্রয়োজনে অধিদপ্তরে তা প্রদর্শন করতে হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আমিন আমিন ধ্বনিতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা

চিকিৎসকদের বদলি-পদায়নে অনলাইন আবেদন বাধ্যতামূলক করেছে অধিদপ্তর

আপডেট টাইম : ০২:০১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬