ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমিন আমিন ধ্বনিতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা ইসরাইলি হামলায় পা হারানো এএফপির সাংবাদিককে সম্মাননা দিল সিপিজে উত্তরা থেকে সাংবাদিকের বাবা নিখোঁজ, সঙ্গে ছিল লাখ টাকা জনবল নিয়োগ দেবে মধুমতি ব্যাংক, চলছে অনলাইনে আবেদন যাত্রাবাড়ীতে প্রাইভেটকারের ড্যাশবোর্ড থেকে ১১ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ নরসিংদীতে বড় ভাই ও মাকে ঠকিয়ে  ছোট দুই ভাই জোরপূর্বক দখলে নিয়েছে পিতার সম্পত্তি সূরা আবাসার শিক্ষা: কাউকে অবহেলা নয়, কৃতজ্ঞতা ও পরকালের প্রস্তুতি চিকিৎসকদের বদলি-পদায়নে অনলাইন আবেদন বাধ্যতামূলক করেছে অধিদপ্তর বাল্যবিবাহ বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এটি এম কামরুল ইসলাম ৮১ বিলিয়ন ডলারের আইপিওতে ইতিহাস গড়ল এআই কোম্পানি অ্যানথ্রপিক

যাত্রাবাড়ীতে প্রাইভেটকারের ড্যাশবোর্ড থেকে ১১ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

  • হাফসা আক্তারঃ
  • আপডেট টাইম : ০২:০৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৫৯৮৫ বার পঠিত

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি এলিয়ন প্রাইভেটকার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টা ১০ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন জনপদ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ ইসমাইল হোসেন (৪২) ও মোঃ কাওছার পাটোয়ারী (৪১)। তাদের বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার খিদিরপুর এলাকায়।

ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্মকর্তারা জানতে পারেন, গ্রেফতারকৃত দুই ব্যক্তি কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে এলিয়ন প্রাইভেটকারে ঢাকায় এনে বিভিন্ন এলাকায় সরবরাহ করেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে তারা ইয়াবা নিয়ে যাত্রাবাড়ী এলাকায় আসছিলেন।

সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পরিচালক মোঃ জাহিদ হোসেন মোল্লার নির্দেশনায় এবং উপপরিচালক মোঃ আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে কোতোয়ালি সার্কেল পরিদর্শক মোঃ লোকমান হোসেনের নেতৃত্বে একটি অভিযানিক দল জনপদ মোড়ে অবস্থান নেয়। রাত ৯টা ১০ মিনিটে সন্দেহভাজন প্রাইভেটকারটি সেখানে পৌঁছালে গাড়িটি থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে গাড়ির ড্যাশবোর্ডের ভেতর থেকে ১১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত এলিয়ন প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৭৮, তারিখ ২০ নভেম্বর ২০২৬।

ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকের বিরুদ্ধে তাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আমিন আমিন ধ্বনিতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা

যাত্রাবাড়ীতে প্রাইভেটকারের ড্যাশবোর্ড থেকে ১১ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

আপডেট টাইম : ০২:০৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬