ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমিন আমিন ধ্বনিতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা ইসরাইলি হামলায় পা হারানো এএফপির সাংবাদিককে সম্মাননা দিল সিপিজে উত্তরা থেকে সাংবাদিকের বাবা নিখোঁজ, সঙ্গে ছিল লাখ টাকা জনবল নিয়োগ দেবে মধুমতি ব্যাংক, চলছে অনলাইনে আবেদন যাত্রাবাড়ীতে প্রাইভেটকারের ড্যাশবোর্ড থেকে ১১ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ নরসিংদীতে বড় ভাই ও মাকে ঠকিয়ে  ছোট দুই ভাই জোরপূর্বক দখলে নিয়েছে পিতার সম্পত্তি সূরা আবাসার শিক্ষা: কাউকে অবহেলা নয়, কৃতজ্ঞতা ও পরকালের প্রস্তুতি চিকিৎসকদের বদলি-পদায়নে অনলাইন আবেদন বাধ্যতামূলক করেছে অধিদপ্তর বাল্যবিবাহ বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এটি এম কামরুল ইসলাম ৮১ বিলিয়ন ডলারের আইপিওতে ইতিহাস গড়ল এআই কোম্পানি অ্যানথ্রপিক

ধামইরহাটে নবমুসলিম পরিবারকে ‘সহায়তা প্রদান

সেবার লক্ষে এগিয়ে যাই,অসহায় পরিবারের পাশে দাডাই” এই প্রতিপাদ্য কে সামনে রেখে 

নওগাঁর ধামইরহাটে ফিরোজ ও দোলা মানবকল্যান ফাউন্ডেশন একটি নবমুসলিম পরিবারকে নগদ আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী প্রদান করেছে। ‘

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টায় ধামইরহাট পৌর আমাইতাড়াস্থ ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে নব মুসলিম পরিবারটির হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়। জানা গেছে, উপজেলার ৩নং আলামপুর ইউনিয়নের ভেডম গ্রামের একই পরিবারের ৫ জন সদস্য সম্প্রতি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। নবমুসলিম পরিবারের সদস্যরা হলেন—মো. আবু মুসা, তাঁর স্ত্রী মোসা. ফাতেমা, দুই পুত্র মো. হাসান ও মো. হোসাইন এবং কন্যা মোছা. আমেনা। আমেরিকান প্রবাসী ও মার্কিন নাগরিক মোহাম্মদ ফিরোজ হোসেনের প্রতিষ্ঠিত এই মানবকল্যাণমূলক ফাউন্ডেশনটি দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসময় উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য ও ধামইরহাট উপজেলা শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক মো. মোস্তফা কামাল চৌধুরী (জিন্নাহ), মানব সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. রাসেল মাহমুদ, আবিদ ইংলিশ প্রাইভেট কেয়ারের পরিচালক এস এম আবিদ সিদ্দিকী এবং ফিরোজ ও দোলা মানবকল্যাণ ফাউন্ডেশনের অর্থ বিষয়ক সম্পাদক মো. রুহেল আহম্মেদ। ফাউন্ডেশনটি নিয়মিতভাবে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছে। এরই ধারাবাহিকতায় অসহায়  অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আমিন আমিন ধ্বনিতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা

ধামইরহাটে নবমুসলিম পরিবারকে ‘সহায়তা প্রদান

আপডেট টাইম : ০১:৫৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬