ঢাকা ১০:০৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‎বাংলাদেশ ডিবেটিং সোসাইটি ঐতিহ্যবাহী উপহার দেন খুলনা আর্ট একাডেমির সংগ্রহশালায় নীল শাড়িতে রাজকীয় সাজে নজর কাড়লেন কৌশানি যোগ্য স্থানে যোগ্য ব্যক্তি—উন্নয়নের মূল শর্ত ঢাবি উপাচার্যের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ঢাবির ১০৮ নবীন শিক্ষককে নিয়ে প্রশিক্ষণ কর্মশালা নরসিংদীর শিবপুরে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে বি আইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা নারী অধিকারকর্মী, সংস্থা ও এআই গবেষকের অল্টারনেটিভ নোবেল জয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থান নির্ধারণ করে ব্যবসার সুযোগ দিতে হবে: জামায়াত আমির

ঢাবির ১০৮ নবীন শিক্ষককে নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘ইন্ডাকশান ওয়ার্কশপ ফর নিউলি রিক্রুটেড ফ্যাকাল্টি মেম্বারস’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন বিভাগের ১০৮ জন নবীন শিক্ষক এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে সকালে কর্মশালা উদ্বোধন করেন।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ্-আল-মামুন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের অতিরিক্ত পরিচালক ড. মুস্তাক ইবনে আয়ূব ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক ও পক্ষপাতমূলক আচরণ করা থেকে বিরত থাকার জন্য নবীন শিক্ষকদের আহ্বান জানিয়ে বলেন, শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি একটি বড় দায়িত্ব। ক্লাসে পাঠদানের জন্য শিক্ষকদের পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং জ্ঞান সমৃদ্ধ হতে হবে। তিনি বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে গবেষণাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে চাই। এ লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‎বাংলাদেশ ডিবেটিং সোসাইটি ঐতিহ্যবাহী উপহার দেন খুলনা আর্ট একাডেমির সংগ্রহশালায়

ঢাবির ১০৮ নবীন শিক্ষককে নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

আপডেট টাইম : ০৮:২৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬