ঢাকা ১০:০৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‎বাংলাদেশ ডিবেটিং সোসাইটি ঐতিহ্যবাহী উপহার দেন খুলনা আর্ট একাডেমির সংগ্রহশালায় নীল শাড়িতে রাজকীয় সাজে নজর কাড়লেন কৌশানি যোগ্য স্থানে যোগ্য ব্যক্তি—উন্নয়নের মূল শর্ত ঢাবি উপাচার্যের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ঢাবির ১০৮ নবীন শিক্ষককে নিয়ে প্রশিক্ষণ কর্মশালা নরসিংদীর শিবপুরে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে বি আইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা নারী অধিকারকর্মী, সংস্থা ও এআই গবেষকের অল্টারনেটিভ নোবেল জয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থান নির্ধারণ করে ব্যবসার সুযোগ দিতে হবে: জামায়াত আমির

নীল শাড়িতে রাজকীয় সাজে নজর কাড়লেন কৌশানি

বিনোদন ডেস্ক: ওপার বাংলার অভিনেত্রী কৌশানি মুখার্জি অভিনয়ের পাশাপাশি সৌন্দর্য ও ফ্যাশন সচেতনতার কারণেও নিয়মিত আলোচনায় থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ করেন তিনি। এবার নীল শাড়িতে রাজকীয় সাজে ধরা দিয়ে অনুরাগীদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।

সেসব ছবিতে তার চোখধাঁধানো সাজ নজর কেড়েছে সবার। ছবিতে দেখা যায়, গাঢ় নীল রঙের জমকালো একটি ব্লাউজ পরেছেন অভিনেত্রী। ভারী সিক্যুইন ও মিরর ওয়ার্কের নকশার সাজে আলাদা মাত্রা যোগ করেছে। ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আমার গ্যালারিজুড়ে দেশি আবহের ছোঁয়া।’

এর সঙ্গে পরেছেন মাল্টিকালারের পেসলে প্রিন্টের নীল শাড়ি, যাতে রয়েছে ভারী এমব্রয়ডারির কাজ। রাজকীয় আবহ ফুটিয়ে তুলতে কৌশানির গলায় ছিল হেভি স্টোন ওয়ার্কের স্টেটমেন্ট নেকলেস। সঙ্গে মানানসই দুল ও হাতে চওড়া ব্রেসলেট।

চুলে বড় ওয়েভি কার্ল আর স্মোকি মেকআপে আরও গ্ল্যামারাস হয়ে উঠেছে তার পুরো লুক। তার মায়াবী রুপের ছবিগুলো ইতোমধ্যেই ইন্টারনেটে ঝড় তুলেছে। বনি সেনগুপ্তের বিপরীতে ‘পারব না আমি ছাড়তে তোকে’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন কৌশানি। পরবর্তীতে নিজের অভিনয় দক্ষতা দিয়ে অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‎বাংলাদেশ ডিবেটিং সোসাইটি ঐতিহ্যবাহী উপহার দেন খুলনা আর্ট একাডেমির সংগ্রহশালায়

নীল শাড়িতে রাজকীয় সাজে নজর কাড়লেন কৌশানি

আপডেট টাইম : ০৮:২৬:১৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬