ঢাকা ১১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি ৭.৮৬ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী আগামীতে সাফের শিরোপা জিতবে বাংলাদেশ, ডিআরইউকে সিড ফান্ডিংয়ের আশ্বাস মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে আসিয়ান, থাইল্যান্ডের নেতৃত্বে রাজনীতিতে আসার আগে যোগ্য নাগরিক হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর সরকারের রূপকল্পে প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেয়া হয়েছে : জুবাইদা রহমান শিক্ষার মানোন্নয়নে এডিবির সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর সরকারের সংস্কারমূলক পদক্ষেপে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরেছে : অর্থমন্ত্রী কালীগঞ্জে শিকল পরা অবস্থায় নদীতে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার উত্তরায় ইয়েল ইন্টারন্যাশনাল স্কুলের ১৩০ শিক্ষার্থীর ফায়ার সার্ভিস প্রশিক্ষণ ও ১০২ হটলাইন প্রচার দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি, এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণ

ব্রাজিলে চলতি বছর এমপক্সে প্রথম মৃত্যু, আক্রান্ত হাজার ছাড়াল

ব্রাজিলে চলতি বছর এমপক্সে (মাঙ্কিপক্স) প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে দেশটিতে আক্রান্তের সংখ্যা বাড়লেও পরিস্থিতিকে এখনই প্রাদুর্ভাব হিসেবে বিবেচনা করছে না কর্তৃপক্ষ।
দেশটির একটি জনস্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন গবেষণা প্রতিষ্ঠান ফিওক্রুজ ইনস্টিটিউটের শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ব্রাজিলে এমপক্সে ১ হাজার ৯ জন আক্রান্ত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, প্রথম মৃত্যুর ঘটনাটি ঘটেছে রিও ডি জেনেইরোতে। শহরটিতে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত এমপক্সে আক্রান্তের সংখ্যা বছরের বাকি সময়ের তুলনায় দ্বিগুণ হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

পরিস্থিতি মোকাবিলায় নজরদারি জোরদার করেছে সরকার। পাশাপাশি এমপক্সের নতুন ২৫ হাজার ডোজ টিকা কেনা হয়েছে।

ফিওক্রুজের ভাষ্য অনুযায়ী, আক্রান্তের বর্তমান সংখ্যা ২০২২ সালে দেখা দেওয়া সর্বোচ্চ সংক্রমণের তুলনায় ‘উল্লেখযোগ্যভাবে কম’।

গুটিবসন্তের ভাইরাসের একই পরিবারের একটি ভাইরাসের মাধ্যমে এমপক্স ছড়ায়। এ রোগে জ্বর, পেশিতে ব্যথা ও ত্বকে বড় আকারের ফোঁড়ার মতো ক্ষত সৃষ্টি হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে রোগটি প্রাণঘাতীও হতে পারে।

আক্রান্ত প্রাণী থেকে মানুষের শরীরে এ ভাইরাস ছড়াতে পারে। এ ছাড়া আক্রান্ত ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ শারীরিক সংস্পর্শের মাধ্যমেও মানুষ থেকে মানুষে সংক্রমণ ঘটে।

দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণে ২০২২ ও ২০২৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এমপক্সকে আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছিল।

২১ কোটি ৪০ লাখ মানুষের দেশ ব্রাজিলে চলতি বছরের অধিকাংশ সংক্রমণের ঘটনা ঘটেছে সাও পাওলো ও রিও ডি জেনেইরোতে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি ৭.৮৬ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী

ব্রাজিলে চলতি বছর এমপক্সে প্রথম মৃত্যু, আক্রান্ত হাজার ছাড়াল

আপডেট টাইম : ১২:১৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬