ঢাকা ১০:৪০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি ৭.৮৬ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী আগামীতে সাফের শিরোপা জিতবে বাংলাদেশ, ডিআরইউকে সিড ফান্ডিংয়ের আশ্বাস মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে আসিয়ান, থাইল্যান্ডের নেতৃত্বে রাজনীতিতে আসার আগে যোগ্য নাগরিক হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর সরকারের রূপকল্পে প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেয়া হয়েছে : জুবাইদা রহমান শিক্ষার মানোন্নয়নে এডিবির সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর সরকারের সংস্কারমূলক পদক্ষেপে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরেছে : অর্থমন্ত্রী কালীগঞ্জে শিকল পরা অবস্থায় নদীতে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার উত্তরায় ইয়েল ইন্টারন্যাশনাল স্কুলের ১৩০ শিক্ষার্থীর ফায়ার সার্ভিস প্রশিক্ষণ ও ১০২ হটলাইন প্রচার দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি, এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণ

শিক্ষার মানোন্নয়নে এডিবির সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: দেশের শিক্ষাব্যবস্থার গুণগত মান বৃদ্ধি, আধুনিকায়ন এবং চলমান উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আজ রোববার সচিবালয়ে মন্ত্রীর অফিসকক্ষে এডিবির হিউম্যান এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক জি সুন সং-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় এডিবি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে সংস্থাটির সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। শিক্ষা খাতের এসব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে এডিবি বাস্তবভিত্তিক সহায়ক ভূমিকা পালন করতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে এডিবির পরিচালক জি সুন সং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের শিক্ষা খাতের উন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, বাংলাদেশের সার্বিক উন্নয়নে এডিবির বিভিন্ন কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে এবং আরো কয়েকটি নতুন প্রকল্প প্রক্রিয়াধীন আছে। এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এডিবি বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে আরো বেশি অবদান রাখতে আগ্রহী বলে তিনি জানান।

এ সময় এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আকিরা মাটসুনাগা, কান্ট্রি অপারেশনস হেড চন্দন সাপকতা এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. সরদার মো. কেরামত আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি ৭.৮৬ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী

শিক্ষার মানোন্নয়নে এডিবির সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

আপডেট টাইম : ০৯:০৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬