ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত তিন মাসের জন্য মাঠের বাইরে কেইন আকভান’র প্রভাবে ঝিনাইদহে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ধান তিস্তায় সেতু নির্মাণের দাবিতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

ঝালকাঠিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা ও ডিজিটাল রূপান্তর নিয়ে সেমিনার

ঝালকাঠিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা ও ডিজিটাল রূপান্তর বিষয়ে আজ এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের কার্যালয় এই সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (যুগ্মসচিব) ফাতেমা-তুল-জান্নাত।

সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। প্রধান আলোচক ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাহবুবুর রহমান। সেমিনার সমন্বয় করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামার (ভারপ্রাপ্ত) ফিরোজ আহমেদ জেহাদী।

‘কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা ও ডিজিটাল রূপান্তর : বর্তমান প্রযুক্তি বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে করণীয়’ শীর্ষক সেমিনারে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও সম্ভাবনা, সাইবার নিরাপত্তার বিভিন্ন ঝুঁকি, প্রযুক্তির অপব্যবহার রোধ এবং ডিজিটাল সেবার সম্প্রসারণ নিয়ে আলোচনা করা হয়। এ সময় প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো আলাউদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিনুল ইসলাম মজুমদার, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) খালেদ রাশেদুল হাসান খান, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়েদা এবং বিভিন্ন দপ্তরের প্রশিক্ষনার্থী ও প্রোগ্রামার প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

ঝালকাঠিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা ও ডিজিটাল রূপান্তর নিয়ে সেমিনার

আপডেট টাইম : ০১:৫৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬