ঢাকা ০৬:১১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত তিন মাসের জন্য মাঠের বাইরে কেইন আকভান’র প্রভাবে ঝিনাইদহে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ধান তিস্তায় সেতু নির্মাণের দাবিতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা মধ্যপ্রাচ্যের টুর্নামেন্ট নিয়ে অপেক্ষায় এটিপি টেস্টে ২০২৬ সালের সর্বোচ্চ উইকেটশিকারি আব্বাস জটিল রোগে আক্রান্তদের সহায়তা সরকারের জনকল্যাণমুখী কর্মসূচির অংশ: মুক্তাদির

জটিল রোগে আক্রান্তদের সহায়তা সরকারের জনকল্যাণমুখী কর্মসূচির অংশ: মুক্তাদির

জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদানকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের একটি জনকল্যাণমুখী কর্মসূচি বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, সরকার মানুষের কল্যাণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। সরকারের এ উদ্যোগ অসচ্ছল রোগীদের চিকিৎসার ব্যয় কিছুটা হলেও লাঘব করবে।

গতকাল সন্ধ্যায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে সাতটি জটিল রোগে আক্রান্ত ৫২ জন অসচ্ছল ব্যক্তির মধ্যে এককালীন আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সহায়তাপ্রাপ্ত রোগীদের উদ্দেশে মন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে দেওয়া এ সহায়তা তাদের চিকিৎসার ক্ষেত্রে কিছুটা হলেও কাজে আসবে। অসুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো বর্তমান সরকারের মানবিক দায়িত্বের অংশ।

এসময়, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তাঁর জন্য সকলের কাছে দোয়া চেয়ে তিনি বলেন, তাঁর জন্য সবাই দোয়া করবেন, যেন তিনি সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারেন এবং দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন।

২০২৬-২০২৭ অর্থবছরের প্রথম কিস্তির এ অর্থ ব্যাংক এশিয়ার মাধ্যমে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (বিইএফটিএন) পদ্ধতিতে উপকারভোগীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়। একই অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তিও বিতরণ করা হয়।

ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকজনিত প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত অসচ্ছল ব্যক্তিদের চিকিৎসায় সহায়তা দিতে সমাজসেবা অধিদপ্তর এ কর্মসূচি বাস্তবায়ন করছে।

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিক স্বাগত বক্তব্য দেন।

অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা

জটিল রোগে আক্রান্তদের সহায়তা সরকারের জনকল্যাণমুখী কর্মসূচির অংশ: মুক্তাদির

আপডেট টাইম : ০১:১০:২৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬