ঢাকা ১০:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

সুন্দরবনের দুবলার চরে ৩ দিনব্যাপী রাস পুণ্যস্নান শুরু আজ; এবারও বসছে না মেলা

মো : রাজ হাওলাদার :
মোংলা প্রতিনিধি:

​সুন্দরবনের সাগরপাড়ে শরণখোলা রেঞ্জের দুবলার চরে আজ (রবিবার) থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের তিন দিনব্যাপী রাসপূর্ণিমার পূজা ও পুণ্যস্নান। আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর ) ভোরের প্রথম জোয়ারে সাগরের লোনাজলে পুণ্যস্নানের মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে। তবে সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাণপ্রকৃতি সুরক্ষার স্বার্থে এবারও ঐতিহ্যবাহী রাসমেলা অনুষ্ঠিত হচ্ছে না।

​বন বিভাগ সূত্রে জানা গেছে, এবারের রাস উৎসবে কেবল সনাতন ধর্মাবলম্বীরাই অংশগ্রহণের অনুমতি পেয়েছেন। শত বছর আগে ১৯২৩ সালে সাধু হরিভজন রাসপূর্ণিমার ভোরে সাগরের লোনাজলে স্নানের মাধ্যমে পাপমোচন ও মঙ্গল কামনায় দুবলার চরে এই পূজা ও পুণ্যস্নানের সূচনা করেন। এরপর থেকে প্রতি বছর এখানে ঐতিহ্যবাহী রাসমেলা বসে আসছিল, যেখানে দেশ-বিদেশের বিভিন্ন ধর্মের লাখো মানুষের সমাগম হতো। তবে সুন্দরবনের পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় ২০২১ সাল থেকে মেলা আয়োজন বন্ধ করে দেয় বন বিভাগ।

​পুণ্যার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সুন্দরবন বিভাগ এবার ৫টি নির্দিষ্ট নৌপথ নির্ধারণ করে দিয়েছে। এসব নৌপথে পুণ্যার্থীদের নিরাপত্তা এবং বনের প্রাণপ্রকৃতি সুরক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বনরক্ষীদের সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে।

​পূর্ব সুন্দরবন বিভাগের (বাগেরহাট) বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী জানান, আবেদনকারী সকল সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীকে দুবলার চরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে তাদের কঠোরভাবে বন বিভাগের নির্দেশনা মেনে চলতে হবে।

​পুণ্যার্থীদের নির্ধারিত ৫টি নৌপথ ব্যবহার করতে হবে এবং নৌযানগুলো কেবল দিনের বেলায় নিরাপত্তা বাহিনীর পাহারায় চলাচল করবে।
​নির্ধারিত চেকপোস্ট ছাড়া বনের অন্য কোথাও লঞ্চ, ট্রলার বা নৌকা থামানো যাবে না।
​প্রতিটি নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট বা বয়া রাখতে হবে এবং জলযানের গায়ে স্টিকারের মাধ্যমে বিএলসি (BLC)/সিরিয়াল নম্বর ও যাত্রীর সংখ্যা উল্লেখ থাকতে হবে।
​বনে প্রবেশের সময় দেওয়া টোকেন এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পুণ্যার্থীদের সব সময় সাথে রাখতে হবে।
​কোনো নৌযান বা পুণ্যার্থীর কাছে বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র, হরিণ শিকারের ফাঁদ, দড়ি, কুড়াল বা করাতসহ কোনো অবৈধ সরঞ্জাম পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বন বিভাগ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

সুন্দরবনের দুবলার চরে ৩ দিনব্যাপী রাস পুণ্যস্নান শুরু আজ; এবারও বসছে না মেলা

আপডেট টাইম : ১০:৫৮:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬