আবুল হাসনাত রাসেল:
শুক্রবার (২১শেঅক্টোবর) রাজধানীর দক্ষিণ খান কশাইবাড়ী রেলগেট আমির কমপ্লেক্সে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো অনলাইন পোর্টাল নজর বিডির ৪র্থ তম বর্ষ পূর্তি। অনুষ্ঠানে সবার উপস্থিতিতে হয়ে উঠে উৎসব মুখর ও আনন্দ ঘন পরিবেশ। এ সময় নজর বিডির সম্পাদক ও প্রকাশক আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আসিফ এস মিজান, প্রধান বক্তায় ছিলেন আনোয়ার হোসেন আনু , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি আহ্বায়ক সদস্য আব্দুস সালাম সরকার, প্রকৌশলী ড.আবু রায়হান, উত্তরা প্রেসক্লাবের সভাপতি মাসুদ পারভেজ, জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবুল হাসনাত রাসেল সহ অন্যান্য সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই নজর বিডি পোর্টাল কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন এবং মংগল কামনা করেন। পরিশেষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানান আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 



















