ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত ভৈরবের বুকে নতুন ঊষার আলো: একজন নারী দেখিয়ে দিলেন, সদিচ্ছা থাকলে অসম্ভবও সম্ভব

রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর

জেলার কাপ্তাই উপজেলায় সৌরশক্তি চালিত ‘কুলবট কোল্ড স্টোরেজ’ (হিমাগার) নির্মাণের লক্ষ্যে আজ রাঙ্গামাটি জেলা পরিষদ ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ‘প্রোগ্রেস’ প্রকল্প বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রোববার দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার এবং ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শাইং শাইং ইউ কনস্ট্রাকশনের পক্ষে শাইং শাইং ইউ চুক্তিতে সই করেন।

এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য শাশ্বত চাকমা, সুবিমল চাকমা, পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন, প্রকল্প ফোকাল অরুনেন্দু ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাস্তবায়নাধীন ‘প্রোগ্রেস’ প্রকল্পের আওতায় ‘সোলার-বেজড কুলবট স্টোরেজ ইনস্টলেশন ইন রাঙ্গামাটি’ শীর্ষক উদ্যোগের অংশ হিসেবে জেলার কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের সাক্রাছড়ি এলাকায় সৌরশক্তিচালিত ‘কুলবট কোল্ড স্টোরেজ’ নির্মাণের লক্ষ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তুলনামূলকভাবে স্বল্পব্যয়ী ও আধুনিক সৌরশক্তি চালিত প্রযুক্তি ব্যবহারের ফলে কাপ্তাই উপজেলার সাক্রাছড়ি ও আশপাশের এলাকার কৃষক ও গ্রামবাসীরা উৎপাদিত ফলমূল, শাকসবজি এবং অন্যান্য কৃষিপণ্য সংরক্ষণের সুবিধা পাবেন।

এ বিষয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার জানান, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাস্তবায়নাধীন ‘প্রোগ্রেস’ প্রকল্পের আওতায় ‘সোলার-বেজড কুলবট স্টোরেজ ইনস্টলেশন ইন রাঙ্গামাটি’ শীর্ষক উদ্যোগের অংশ হিসেবে কাপ্তাইয়ে এ হিমাগার স্থাপন করা হচ্ছে। এ প্রকল্পের সুফল পাওয়া গেলে পার্বত্য জেলার প্রতিটি উপজেলায় এই কুলবট কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, হিমাগারটি চালু হলে মৌসুমি ও পচনশীল কৃষিপণ্যের অপচয় কমবে। স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা সহজে বাজারজাতকরণের মাধ্যমে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে পারবেন। পাশাপাশি এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে নারী উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরির নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর

রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর

আপডেট টাইম : ০৭:৩৮:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬