ঢাকা ০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে: প্রধানমন্ত্রী উপদেষ্টা পোশাকশ্রমিকদের মজুরি ২২ হাজারে শ্রমিক, ১৫ হাজার ৮০০ টাকায় মালিকপক্ষ স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জার্মানিতে গ্যাস লিকের ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃ/ত্যু বান্দরবানে রাজগুরু বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো দুবলার চরে রাশ উৎসব পটুয়াখালীতে রাশপূজা উদ্বোধন করলেন এমপি মোশাররফ এনভিডিয়ার নেতৃত্বে হুয়াংয়ের ফেরা, চাঙা এআই ও প্রযুক্তি খাতের শেয়ার

বান্দরবানে রাজগুরু বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব

জেলার খ্যং ওয়াহ্ ক্যং রাজগুরু বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব আজ সকালে শেষ হয়েছে।

মঙ্গলবার সকালে বিহারের দায়ক-দায়িকাদের আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ দানোৎসব অনুষ্ঠিত হয়।

কঠিন চীবর দানোৎসব উপলক্ষে ভোর ৫টায় বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় সূত্র পাঠের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন এবং পূজনীয় ভিক্ষুসংঘের প্রাতঃরাশের আয়োজন করা হয়।

সকাল ৮টায় বোমাং রাজবাড়ি থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খ্যং ওয়াহ্ ক্যং রাজগুরু বৌদ্ধ বিহারে গিয়ে শেষ হয়। পরে সেখানে বুদ্ধপূজা, অষ্টপরিষ্কার দান, মহাসংঘদান, কঠিন চীবর দান ও ধর্মদেশনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে চীবর উৎসর্গ, শীল প্রদান ও ধর্মদেশনা পরিচালনা করেন নাইক্ষ্যংছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত আসাবা মহাথের, বৈখ্যংপাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উত্তামাচারা মহাথের, খ্যং ওয়াহ্ ক্যং রাজগুরু বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উ: কেতু মহাথের, আবাসিক প্রধান ভদন্ত নাইন্দাসারা ভিক্ষু ও ধর্মজ্যোতি ভিক্ষুসহ বিভিন্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি, বোমাং রাজা বোমাংগ্রী উচ প্রু, রাজপুত্র চহ্লাপ্রু জিমি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মারমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং, পার্বত্য জেলা পরিষদের সদস্য লুসাই মং ও চনুমং মারমা এবং খ্যং ওয়াহ্ ক্যং রাজগুরু বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি মং ক্য শোয়েনু নেভীসহ বিহারের দায়ক-দায়িকা ও বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষরা।

জানা গেছে, বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি, সুতা থেকে কাপড় বয়ন এবং রং করার মাধ্যমে চীবর প্রস্তুত করা হয়। পরে সেই চীবর ভিক্ষুসংঘকে দান করা হয়। এ দানের মাধ্যমে কায়িক, বাচনিক ও মানসিক পুণ্য অর্জিত হয় বলে বৌদ্ধ শাস্ত্রে কঠিন চীবর দানকে শ্রেষ্ঠ দান হিসেবে বিবেচনা করা হয়।

প্রবারণা পূর্ণিমার পর থেকে এক মাসব্যাপী বান্দরবানের বিভিন্ন বৌদ্ধ বিহারে দায়ক-দায়িকারা সমবেত হয়ে চীবর তৈরি করেন এবং যথাযথ ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ভিক্ষুসংঘকে তা দান করেন। এর মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা সুখ, শান্তি ও মঙ্গল কামনা করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে: প্রধানমন্ত্রী উপদেষ্টা

বান্দরবানে রাজগুরু বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব

আপডেট টাইম : ০২:০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬