সৌদি আরবের চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত এ রুটে বিমানের ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। মানচিত্রদেখুন
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত থাকলেও সৌদি আরবের অন্যান্য গন্তব্যে বিমানের ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকবে। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ঢাকা-জেদ্দা, ঢাকা-দাম্মাম ও ঢাকা-মদিনা রুটে ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে। এসব রুটের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।
রিয়াদগামী যাত্রীদের বিকল্প হিসেবে আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুটে ভ্রমণের সুযোগ রাখা হয়েছে। এসব গন্তব্য ব্যবহার করে যাত্রীরা সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।
ঢাকা-রিয়াদ রুটে পুনরায় ফ্লাইট চালুর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমানের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: 



















