ঢাকা ১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী ৪ মাসে ৮ হাজার ৬৪৯ টন প্রাণিজ পণ্য রপ্তানি, আয় ৩০৯ কোটি টাকা বাংলাদেশের বোলারদের শাসন করে অ্যাকারম্যানের ১৫০ চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা নিরাপদ খাদ্য আইনে ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব

জিয়াউলের হাতে ১১৫ জনের বেশি মানুষ হত্যার শিকার

জিয়াউল আহসানের হাতে ১১৫ জনের বেশি মানুষ সরাসরি হত্যার শিকার হয়েছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। সাক্ষীদের জবানবন্দির ভিত্তিতে এসব হত্যাকাণ্ডের তথ্য শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম ধাপের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মঙ্গলবার (২৪ নভেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। গুমের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের ইতিহাসে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা কোনো মামলায় এটিই প্রথম যুক্তিতর্ক উপস্থাপনের ঘটনা।

চিফ প্রসিকিউটর জানান, মঙ্গলবারের শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে মামলায় সাক্ষ্য দেওয়া সামরিক কর্মকর্তাদের জবানবন্দি উপস্থাপন করা হয়েছে। সাক্ষীদের বর্ণনা অনুযায়ী, বিভিন্ন সময়ে জিয়াউল আহসান নির্বিচারে ১৫০ থেকে ২০০ মানুষকে হত্যা করেছেন। এর মধ্যে ১১৫ জনের বেশি মানুষকে তিনি সরাসরি হত্যা করেছেন বলে প্রসিকিউশন শনাক্ত করতে পেরেছে। সাক্ষ্যেও এসব হত্যাকাণ্ডের বিবরণ উঠে এসেছে। একক কোনো ব্যক্তির হাতে এত বিপুলসংখ্যক হত্যাকাণ্ডের ঘটনা এর আগে ঘটেনি বলেও মন্তব্য করেন তিনি।

জিয়াউল আহসানের কর্মকাণ্ডের বিবরণ দিতে গিয়ে মো. আমিনুল ইসলাম বলেন, বহু অপকর্মে জড়িত থাকার পরও তিনি বারবার পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হয়েছেন। মাতৃবাহিনীতে ফিরে না গিয়ে দীর্ঘদিন র‍্যাবে দায়িত্ব পালন করেছেন। বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর দমন-পীড়ন চালাতে শেখ হাসিনার চাহিদা ও নির্দেশনা অনুযায়ী তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, জিয়াউল আহসান রাষ্ট্রের ভেতরে আরেকটি রাষ্ট্র বা ‘ডিপ স্টেট’-এর অন্যতম সদস্য হিসেবে পরিচিত ছিলেন। সাক্ষীদের জবানবন্দির বরাত দিয়ে তিনি বলেন, সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া নিজেও বলেছেন, জিয়াউল আহসান তার নিয়ন্ত্রণে ছিলেন না। শেখ হাসিনা এবং তার সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকীর সরাসরি আশ্রয়-প্রশ্রয়ে তিনি এসব কর্মকাণ্ড চালিয়ে গেছেন বলে সাক্ষীদের বক্তব্যে উঠে এসেছে।

মামলায় সাক্ষী হিসেবে তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়াসহ জিয়াউল আহসানের কয়েকজন সহযোগী সামরিক কর্মকর্তাকে উপস্থাপন করা হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, এসব ঘটনা যারা প্রত্যক্ষ করেছেন, তারা সবাই সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। বাইরের কারও পক্ষে এসব ঘটনার বিস্তারিত বর্ণনা দেওয়া সম্ভব ছিল না। ফৌজদারি আইনে অপরাধের সহযোগীদের সাক্ষী করার বিধান থাকায় তাদের আসামির পরিবর্তে সাক্ষী হিসেবে উপস্থাপন করা হয়েছে।

মো. আমিনুল ইসলাম আরও জানান, সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, মেজর সাব্বির এবং মেজর দেলোয়ার ওরফে মনিরুল হকের জবানবন্দিতে কমান্ডার সোহেলের ভূমিকার বিষয়টিও উঠে এসেছে। জিয়াউল আহসানের সহযোগী হিসেবে কমান্ডার সোহেল তার অনুগত কয়েকজন সাংবাদিককে দাওয়াত দিয়ে বোটে করে চরদোয়ানি ও বিভিন্ন অভিযানের এলাকায় নিয়ে যেতেন। পরে ওই সাংবাদিকরা প্রকৃত ঘটনা গোপন রেখে তাদের শেখানো ভাষ্য অনুযায়ী সংবাদ প্রচার করতেন বলে সাক্ষীদের জবানবন্দিতে উল্লেখ রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মামলাটির বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের অবদানের কথা উল্লেখ করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মামলাটি শুরু করা, আসামিকে গ্রেপ্তার এবং বিচারকে বর্তমান পর্যায়ে নিয়ে আসার পেছনে তার অক্লান্ত পরিশ্রম রয়েছে বলে জানান তিনি।

আগামীকালও মামলার শুনানি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। বাকি সাক্ষীদের জবানবন্দি উপস্থাপনের পর প্রসিকিউশন আইনের ব্যাখ্যা দেবে। এরপর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে এই ধাপের শুনানি শেষ হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী

জিয়াউলের হাতে ১১৫ জনের বেশি মানুষ হত্যার শিকার

আপডেট টাইম : ০৬:০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬