ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের বন্দরে আরোপিত অবরোধ অমান্যকারী জাহাজে মার্কিন বাহিনীর গুলিবর্ষণ মার্শাল আর্ট তরুণদের আত্মনিয়ন্ত্রণ ও প্রতিকূলতা মোকাবিলায় সক্ষম করে : সড়কমন্ত্রী আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে ভ্রমণ করতে পারবে বাগেরহাটে এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চার নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপি,র উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রীর প্রতি ইনসানিয়াত বিপ্লবের আহ্বান হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু

বাগেরহাটে এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা

মানবসেবার মহতী প্রত্যয় নিয়ে বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের উদ্যোগে ‘অভিষেক ফ্রি মেডিকেল ক্যাম্প-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে আয়োজিত মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো.বাতেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোলাম মো.বাতেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড. শেখ ওয়াহিদুজ্জামান (দিপু)। খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রফিকুল সালেহিন, ডা. আবু জাফর,আয়োজক ও সাবেক সিনিয়র সচিব ফরিদুল ইসলাম, যুগ্ম সচিব জাকির হোসেন,জেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এ সালামসহ বিশিষ্ট চিকিৎসক,রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিগণ।

ক্যাম্পে প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি জটিল রোগে আক্রান্ত রোগীদের মধ্য থেকে প্রয়োজন অনুযায়ী নির্বাচিত রোগীদের আজ শনিবার রাতে অস্ত্রোপচারের ব্যবস্থা রাখা হয়েছে।

অনুষ্ঠানে অতিথি’রা তাদের বক্তব্যে বলেন, প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেয়ার এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরণের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তারা আরও বলেন, চিকিৎসাসেবা কেবল পেশাগত দায়িত্ব নয়,এটি মানবসেবারও একটি গুরুত্বপূর্ণ দিক। সমাজের বিত্তবান ব্যক্তি, চিকিৎসক ও বিভিন্ন সামাজিক সংগঠন সম্মিলিতভাবে এগিয়ে এলে অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব।

অতিথি’রা বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের মহতী উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরণের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। মানবসেবাই হোক অঙ্গীকার-সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সবাই এগিয়ে আসুক।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ইরানের বন্দরে আরোপিত অবরোধ অমান্যকারী জাহাজে মার্কিন বাহিনীর গুলিবর্ষণ

বাগেরহাটে এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা

আপডেট টাইম : ১১:১৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬