ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্ত্রাস দমনে শেরপুরে যুবদলের প্রস্তুতি ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের ইরানের বন্দরে আরোপিত অবরোধ অমান্যকারী জাহাজে মার্কিন বাহিনীর গুলিবর্ষণ মার্শাল আর্ট তরুণদের আত্মনিয়ন্ত্রণ ও প্রতিকূলতা মোকাবিলায় সক্ষম করে : সড়কমন্ত্রী আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে ভ্রমণ করতে পারবে বাগেরহাটে এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চার নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপি,র উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রীর প্রতি ইনসানিয়াত বিপ্লবের আহ্বান হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন

ইরানের বন্দরে আরোপিত অবরোধ অমান্যকারী জাহাজে মার্কিন বাহিনীর গুলিবর্ষণ

 ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ অমান্য করে চলাচলের চেষ্টা করায় পালাউয়ের পতাকাবাহী একটি জাহাজ অচল করে দেওয়ার কথা জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

শুক্রবার মার্কিন সামরিক বাহিনী জানায়, বৃহস্পতিবার ‘প্যাসিফিক আর্চার’ নামের জাহাজটির ওপর হামলা চালায় যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান। অবরোধ অমান্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে জাহাজটির পেছনের অংশ লক্ষ্য করে নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম এমন অস্ত্র ব্যবহার করা হয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর কার্যক্রম তদারককারী সংস্থা সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, হামলার ফলে জাহাজটির ইঞ্জিন ও চলাচলব্যবস্থা অচল হয়ে পড়ে। তবে জাহাজে থাকা বেসামরিক নাবিকদের কেউ আহত হননি। ওমান উপসাগরে এ ঘটনা ঘটে।

সেন্টকমের বিবৃতি অনুযায়ী, জাহাজটি হরমুজ প্রণালীর কাছে অবস্থিত ইরানের বন্দর আব্বাস বন্দর থেকে যাত্রা করেছিল।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের বন্দরগুলোতে অবরোধ কার্যকর করতে তারা কঠোর অবস্থান অব্যাহত রেখেছে। এ পর্যন্ত ছয়টি জাহাজ অচল করে দেওয়া হয়েছে এবং আরও ১৫৮টি জাহাজের গতিপথ পরিবর্তন করে দেওয়া হয়েছে।

ইরানের সঙ্গে স্বল্পস্থায়ী একটি সমঝোতা ভেঙে যাওয়ার পর গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে দেশটির বন্দরগুলোতে অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর নিজস্ব অবরোধ আরোপের চেষ্টা করছে ইরান। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেহরান যেসব নৌপথকে নিষিদ্ধ ঘোষণা করেছে, সেসব পথে চলাচলের সময় কয়েকটি জাহাজে আগুন লাগার খবরও দিয়েছে ইরানি বাহিনী।

সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রের অবরোধ মোকাবিলায় দেশের হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহারের অঙ্গীকার করেন।

গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে এ সংকটের সূত্রপাত হয়। সংকট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা এখনো থমকে আছে। বিশেষ করে গত জুনে স্থায়ী সমাধানের পথনির্দেশনা দেওয়া একটি চুক্তি ভেঙে যাওয়ার পর পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের দাবিগুলো মেনে নিলে দুই দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়া সম্ভব। এসব দাবির মধ্যে মার্কিন অবরোধ প্রত্যাহারের বিষয়টিও রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সন্ত্রাস দমনে শেরপুরে যুবদলের প্রস্তুতি

ইরানের বন্দরে আরোপিত অবরোধ অমান্যকারী জাহাজে মার্কিন বাহিনীর গুলিবর্ষণ

আপডেট টাইম : ১১:৩২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬