শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

তারেক রহমান মনোনয়ন চূড়ান্ত করবেন আজকের বৈঠকে

  • আপডেট টাইম : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৩১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে আজ বৈঠকে বসবে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, রংপুর -৩ আসনের উপ-নির্বাচনে ধানের শীষের যারা মনোনয়ন চেয়েছেন তাদের সাক্ষাৎকারও এ বৈঠক থেকে নেয়া হবে। সাক্ষাৎকার অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সে যুক্ত থাকবেন। রংপুর-৩ আসনে ৫ জন মনোনয়ন চেয়েছেন। এদের প্রত্যেকের সঙ্গে কথা বলবেন তারেক রহমান। পরে স্থায়ী কমিটির সদস্যদের মতামত নিয়ে তারেক রহমান মনোনয়ন চূড়ান্ত করবেন।

মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন সদ্যপ্রয়াত রংপুর মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেনের স্ত্রী, রংপুর মহানগর বিএনপির সহ-সভাপতি কাওছার জামান বাবলা, রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, রংপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইস আহমেদ এবং বিএনপির শরিক বাংলাদেশ পিপলস পার্টির সভাপতি রিটা রহমান।

জানা গেছে, স্থায়ী কমিটির বৈঠকে দলের পরবর্তী কর্মসূচি নিয়েও আলোচনা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com