ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

জাতীয় পার্টি আর আওয়ামী লীগের হানিমুন দূর না হলে জনগণের মুক্তি নেই বলে: রিজভী

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: জাতীয় পার্টি আর আওয়ামী লীগের হানিমুন দূর না হলে জনগণের মুক্তি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এক মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এ মিছিলের আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ঢাকা মহানগর শাখা।
রিজভী বলেন, সরকারের বিরুদ্ধে যারাই কথা বলে, তারাই সরকারের রোষানেলে পড়ে। জাতীয় পার্টি আর আওয়ামী লীগের হানিমুন দূর না হলে জনগণের মুক্তি নেই।

সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে রোহিঙ্গাদের ফেরত পাঠানো যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

মহাসড়কে টোল আদায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তারও কঠোর সমালোচনা করেন বিএনপির এই নেতা।

মিছিলটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় হয়ে আবার বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলে জাসাস ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতকর্মীরা অংশ নেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

জাতীয় পার্টি আর আওয়ামী লীগের হানিমুন দূর না হলে জনগণের মুক্তি নেই বলে: রিজভী

আপডেট টাইম : ০২:১৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯