সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

মিয়ানমারকে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩০৯ বার পঠিত

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: মিয়ানমার সরকারকে ন্যায়বিচার নিশ্চিত করতে এবং মিয়ানমারের গণতন্ত্র উত্তরণ সুসংহত করার জন্য আন্তর্জাতিক উদ্যোগগুলোকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল বাশেলেট।

জেনেভায় মানবাধিকার কাউন্সিলের ৪২ তম অধিবেশনে তিনি বলেন, সেনা কর্তৃক মিয়ানমারে হত্যা এবং যৌন সহিংসতাসহ ১০ লাখ রোহিঙ্গার বাস্তুচ্যুতির দুই বছর হয়ে গেছে। রাখাইন রাজ্যে তথাকথিত আরাকন আর্মি এবং তাত্মাদোর মধ্যে আরেকটি দ্বন্দ্ব, মানবাধিকার লঙ্ঘন ও বাস্তুচ্যুতির আরেকটি তীব্র লড়াইয়ের মুখোমুখি হচ্ছে।
তিনি বলেন, এটি জাতিগতভাবে রাখাইন এবং রোহিঙ্গা উভয়ের উপরই প্রভাব ফেলেছে। এসব বিষয় শরণার্থী এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতদের ফিরে যেতে আরও কঠিন করে তুলবে।

মিশেল বাশেলেট আরও বলেন, শান রাজ্যে সংঘর্ষ সম্প্রতি বেড়ে যাওয়া ও দীর্ঘদিনের দ্বন্দ্বও বাস্তুচ্যুতি এবং মানবিক বিপর্যয়ের আরেকটি কারণ, যা স্থিতিশীল অবস্থাকে ফিরিয়ে আনার প্রক্রিয়াকে খর্ব করবে।

এই কাউন্সিল অধিবেশন তথ্য অনুসন্ধান মিশনের চূড়ান্ত প্রতিবেদন শুনবে এবং মিয়ানমারজুড়ে যেসব সহিংসতা হয়েছে তার ভয়াবহতা ও মাত্রার পরিষ্কার চিত্র তুলে ধরবে।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com