রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলা হচ্ছে দুদুর বিরুদ্ধে

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৫৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে রাজধানী ঢাকার পর চট্টগ্রামেও মামলা হচ্ছে। চট্টগ্রামের আদালতে এক ছাত্রলীগ নেতার রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের আবেদন গ্রহণ করে রাঙ্গুনিয়া থানার ওসিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে থানায় নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তী রাণী রায়ের আদালতে মামলার আবেদন দাখিল করেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অতিরিক্ত মহানগর পিপি নিখিল কুমার নাথ।
তিনি জানান, গত ১৭ সেপ্টেম্বর শামসুজ্জামান দুদু একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে বলেন, ‘শেখ মুজিব যেভাবে বিদায় হয়েছেন শেখ হাসিনাও সেভাবে বিদায় হবেন।’ এতে জনগণের মাঝে ভয় ও ভীতিকর অবস্থা তৈরি হয়েছে। এই বক্তব্য রাঙ্গুনিয়া পৌরসভা সদরে সংগঠনের কার্যালয়ে বসে ছাত্রলীগ সভাপতি নুরুল আলম শুনেছেন, তাতে তিনি সংক্ষুব্ধ। বাদী মনে করেন, শামসুজ্জামান দুদুর এই বক্তব্যের মাধ্যমে পরিষ্কার হয়েছে, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত করছেন।

নিখিল কুমার নাথ বলেন, ‘বিএনপি নেতা শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে দণ্ডবিধির ১২৪ (ক) ধারায় এবং হত্যার হুমকি দেয়ার অভিযোগে দণ্ডবিধির ৫০৬ (২) ধারায় মামলার আবেদন করা হয়েছে। আদালত আবেদন গ্রহণ করে রাঙ্গুনিয়া থানার ওসিকে রাষ্ট্রদ্রোহ মামলা রুজুর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিতে বলেছেন। এরপর নিয়মিত মামলা রুজুর নির্দেশ দিয়েছেন।’

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভুঁইয়া জাগো নিউজকে বলেন, ‘আমরা এখনো আদালতের আদেশ হাতে পাইনি। আদালতের নির্দেশনা হাতে পেলে তা অনুসরণ করে পরবর্তীতে মামলার বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।’

এর আগে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে মামলা করেন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com