সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ত্রিশালে পুলিশ–সাংবাদিক সমন্বয় জোরদারে মতবিনিময় সভা ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর সাগর নিহত, আহত ১ হজ ক্যাম্প পরিদর্শনে বেবিচক চেয়ারম্যান, সেবার মানোন্নয়নে জোর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে শাহজালাল বিমানবন্দর থেকে ১,০৬০টি ফ্লাইট বাতিল মিথ্যা ফেসবুক পোস্টের বিরুদ্ধে সতর্কতা, জেলেদের সংগঠিত করার আহ্বান ভোটের রায় গণমানুষের অধিকার”- জামায়াত নেতা জাতীয় সংসদে পাস নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল–২০২৬ পাস: সুরক্ষা ও ন্যায় বিচারে নতুন দিগন্ত জলাবদ্ধতা থেকে নগরবাসীকে রক্ষায় বর্ষার আগে কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে : কেসিসি প্রশাসক রাজধানীতে ডিএমপি’র ওয়ারী বিভাগের অভিযানে গ্রেফতার ১১২

ভারতীয় নৌবাহিনী প্রধান ঢাকায়

  • আপডেট টাইম : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩০৫ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: চারদিনের সফরে ঢাকায় এসেছেন ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল করমবীর সিং। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারে তার এ সফর।

শনিবার দুই সদস্যের প্রতিনিধি দলসহ তিনি ঢাকায় এসে পৌঁছান। ২১-২৪ সেপ্টেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এ তথ্য জানায়।
সফরকালে নৌবাহিনী প্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা, সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানসহ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

অ্যাডমিরাল বাংলাদেশ নৌবাহিনীর খুলনা ও চট্টগ্রামের আঞ্চলিক কমান্ডারদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন এবং বাংলাদেশ মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে একটি সেমিনারে অংশ নেবেন।

নৌবাহিনী প্রধান খুলনা শিপইয়ার্ড, বাংলাদেশের বিভিন্ন নেভাল স্টেশন এবং নৌবাহিনীর বিভিন্ন কার্যক্রম, যুদ্ধজাহাজ ও বিএনএস বঙ্গবন্ধু ইত্যাদি পরিদর্শন করবেন। অ্যাডমিরাল বাংলাদেশ নেভাল একাডেমি পরিদর্শন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com